আগামী সপ্তাহে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে দুই দেশের মধ্যে বৃহৎ পরিসরে আলোচনার কথাও রয়েছে। তবে কোন কোন বিষয়ের ওপর আলোচনা হবে তার বিস্তারিত তথ্য জানানো হয়নি।রুশ গণমাধ্যমগুলো জানায়, আগামী ৩১ আগস্ট থেকে পহেলা সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিনে অনুষ্ঠিতব্য এক শীর্ষ সম্মেলনেও পুতিনের যোগ দেয়ার কথা রয়েছে। এই সামিটে অংশগ্রহণ করবেন ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।এর আগে গেল জুলাই মাসে টাইমস জানায়, চীনা প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি তৃপক্ষীয় বৈঠকের কথা ভাবছেন। সেসময় বলা হয়েছিল, শি জিংপিং সেপ্টেম্বর মাসের প্যারেডে ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে চেয়েছেন। যদিও পরে ক্রেমলিন জানায়, তৃপক্ষীয় বৈঠকের ব্যাপারে মস্কো কিছু জানে না।সবশেষ গেল মে মাসে মস্কো সফরে যান চীনা প্রেসিডেন্ট শি জিংপিং। সেখানেই এই দুই নেতার শেষ দেখা হয়েছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে
হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এ ম্যাচে থাকবেন না বাংলাদেশের বেশ Read more

চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড
চকরিয়ায় দালালচক্রে মোবাইল কোর্টের অভিযান, একজনের সাজা ও অর্থদণ্ড

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেবের নেতৃত্বে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে Read more

ইরান-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ১
ইরান-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি, নিহত ১

পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বে সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীদের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়াও এ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজের অধ্যক্ষ
দেশবাসীর কাছে বিচার চাইলেন সিটি কলেজের অধ্যক্ষ

ঢাকা সিটি কলেজে ভাঙচুরের অভিযোগে দেশবাসী, পুলিশ ও প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন কলেজটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন