আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এ ম্যাচে থাকবেন না বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ফুটবলার। বিশেষ করে হামজা চৌধুরী এবং সমিত শোমের খেলা নিয়ে শঙ্কা ছিল ভক্তদের মনে। এ ম্যাচগুলোর শেষ পর্যন্ত সমিতের ব্যাপারে সেই শঙ্কা বাস্তব হয়ে উঠেছে, আর হামজার জন্য মিলেছে সুখবর।জানা গেছে, নেপালের বিপক্ষে এই দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলা হচ্ছে না কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের। তিনি ক্লাব কাভার্লির হয়ে কানাডার লিগে খেলবেন যার কারণে নেপাল ম্যাচগুলোতে তাকে পাওয়া যাচ্ছে না।অন্যদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে, হামজাকে দলে অন্তর্ভুক্ত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে হামজার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।আজ বুধবার (১৩ আগস্ট) জাতীয় দলের ম্যানেজার আমের খান সংবাদমাধ্যমকে বলেন,‘সেপ্টেম্বর উইন্ডোতে সমিতের ক্লাব ফুটবলের ম্যাচ রয়েছে এজন্য তাকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়নি। তবে হামজা চৌধুরিকে তালিকায় রাখা হয়েছে।’ তিনি আরও বলেন,‘নেপাল ম্যাচের জন্য ২৪ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ। হামজা সেই তালিকায় আছেন এবং তার ক্লাব লেস্টার সিটিকে ইতোমধ্যে চিঠি দেয়া হয়েছে। ফেডারেশন হামজাকে পেতে ক্লাবের সঙ্গে আলোচনা করছে।’প্রসঙ্গত, আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। লেস্টার সিটির ৩০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কোন ম্যাচ নেই তাই এই সময়টাতে হামজাকে জাতীয় দলের জন্য পাওয়া যাবে। তবে সমিতের ক্লাব কাভার্লির ৩১ আগস্টের পর ৬ সেপ্টেম্বর ম্যাচ রয়েছে যার কারণে আপাতত তাকে জাতীয় দলের জার্সিতে পাওয়া যাচ্ছে না।অক্টোবরে হংকংয়ের বিপক্ষে দুটি এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঘরের মাঠে এবং ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে। বাচাইপর্বের এই ম্যাচগুলোতেই হামজা ও সমিতকে একসঙ্গে ফের জাতীয় দলের হয়ে দেখা যেতে পারে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাস খাদে পড়ে আহত ৫
খাগড়াছড়িতে শান্তি পরিবহনের বাস খাদে পড়ে আহত ৫

খাগড়াছড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের বাস খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এর মধ্যে ৫ জন Read more

দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ
দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। কারণ দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির Read more

ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ইনু-হানিফসহ ৪ আ.লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ সুনির্দিষ্ট অভিযোগের দায়ে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু Read more

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী
বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমানবাহিনী

রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতার কারণে রাজধানীর বিভিন্ন Read more

পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি ভিপি নুরের
পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি ভিপি নুরের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়ে দেশ এগিয়ে যাবে। এ দেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়—আনুপাতিক Read more

ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি
ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে: আয়াতুল্লাহ খামেনি

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণের শুরুতেই তিনি হুমকি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন