এবার ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কাজিকি। এ ঝড়ের আঘাত থেকে মানুষজনকে নিরাপদে রাখতে ৫ লাখ ৮৬ হাজার জনকে নিরাপদে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভিয়েতনাম। খবর বিবিসি  আবহাওয়ার খবরে বলা হয়েছে, শক্তিশালী এ ঝড়ের ফলে ইতোমধ্যে বাতাসের গতিবেগ প্রতিঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ কিলোমিটারে। সোমবার (২৫ আগস্ট) এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করতে পারে। কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ এন্ড ডা নাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে ফ্লাইট চলাচল এবং নৌকাগুলোকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড়টি চীনের হাইনান অতিক্রম করেছে। এখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের ফলে ৩২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। বিবিসির আবহাওয়ার খবরে বলা হয়েছে, তাইফুন কাজিকি তাইওয়ানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়বে। তবে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটার এবং ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঝড়ের ফলে ২-৪ মিটার (৬.৬-১৩ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয় কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, পরিস্থিতি খুবই ভয়াবহ। পর্যটকবাহী জাহাজ, মাছ ধরা নৌকা এবং মৎস চাষের ব্যাপক ক্ষতি হতে পারে। এদিকে ভিয়েত নাম এয়ারলাইন্স ঝড়ের ফলে রবি ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগির মতোই এটি ভয়াবহ হবে। ওই ঝড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। শুধু ভিয়েতনামেই মারা গেছে ৩০০ জন। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রামে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে স্থানীয়রা মানববন্ধন করেছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১১ টা থেকে Read more

টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে আজ (বুধবার) ইংল্যান্ড-পাকিস্তান মুখোমুখি হবে। নিষ্পত্তি হতে পারে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার লাহোর টেস্টে। আগামীকাল ভোরে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলবে Read more

খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ
খাল দখলের কারনে কৃষকরা পানি বঞ্চিত, বন্ধ চাষাবাদ

বরিশাল সদর উপজেলার চরকাউয়া বিলের পোলসংলগ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত স্বর্ণিভর খালের প্রবেশমুখ দখলের কারনে খালের স্বাভাবিক পানি প্রবাহ Read more

৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের
৭২টি লেভেল ক্রসিংয়ের ৫৬টিই অরক্ষিত, ২০ মাসে প্রাণ গেল ৩০ জনের

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ পর্যটনের নতুন দুয়ার খুলে দিয়েছিল বলে মনে করেছিলেন অনেকেই। ২০২২ সালের Read more

সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সুপার ফোরে ভারত-পাকিস্তানের সম্ভাব্য একাদশ

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন