জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট মো. মহসিন হাওলাদারের মেয়ে।গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বুশরা ১৫ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৬৬ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন।রিজওয়ানা বুশরা আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি এবং আমতলী সরকারি কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি কৃতিত্বের সঙ্গে পাশ করেন। পরবর্তীতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার এই সাফল্যে গর্বিত আমতলীবাসী।নির্বাচিত হওয়ার পর জিএস বুশরা বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাজীবন হল থেকে নিয়েছি, এবার জাকসুর মাধ্যমে হলের জন্য কিছু করার সুযোগ পেলাম। আপনাদের সহযোগিতা নিয়ে হলের উন্নয়নে নিরলসভাবে কাজ করবো। জাহানারা ইমাম হলকে স্বপ্নের বাড়ি হিসেবে গড়ে তুলতে চাই।’তার বাবা অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, ‘সন্তানের সফলতায় বাবা-মায়ের সবচেয়ে বড় আনন্দ। মেয়ের এমন সাফল্যে বুকটা ভরে গেল। দোয়া করবেন, যেন সে দেশের কল্যাণে কাজ করতে পারে।’আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম কবির বলেন, ‘আমার বিদ্যালয়ের এক ছাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস নির্বাচিত হওয়াটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তার এ অর্জনে আমরা গর্বিত।’আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণাঞ্চলের কেউ জাকসুর কোনো পদে আসীন হতে পারেননি। এবারই প্রথম আমতলীর মেয়ে রিজওয়ানা বুশরা জাহানারা ইমাম হলের জিএস নির্বাচিত হয়েছে। এটি শুধু আমতলী নয়, পুরো দক্ষিণাঞ্চলের মানুষের গর্ব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে প্রথমবারের মতো নিলামে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৩ জুলাই) অনুষ্ঠিত নিলামে ১২১ টাকা ৫০ পয়সা Read more

নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক
নতুন মামলায় গ্রেপ্তার রাশেদ, ইনু, পলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী মাহাদী হাসান পান্থ (১৮) হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক Read more

আগামী নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ
আগামী নির্বাচনে বেশি ভোট পাবে বিএনপি, দ্বিতীয় জামায়াত: সানেমের জরিপ

দেশের তরুণদের একটি বড় অংশ মনে করছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে। Read more

এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা
এবার পশুর চামড়ার দাম বেশি: বাণিজ্য উপদেষ্টা

বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবিবার (৮ জুন) পুরান ঢাকার Read more

নেত্রকোনায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
নেত্রকোনায় বাস চাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে বাস চাপায় অজ্ঞাত এক নারীর (৩০) পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা থানা Read more

রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?
রাজনীতিতে আসছেন ব্যারিস্টার জাইমা রহমান?

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসছেন- এমন আলোচনা সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোরালো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন