পাকিস্তানের গুজরাটে ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু।প্রতিবেদনে বলা হয়, খেলায় ওভার না দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে ২ ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মামাও।স্থানীয় পুলিশ জানায়, এক সপ্তাহ আগে গুজরাটের মেহসম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একটি ক্রিকেট ম্যাচ চলাকালে ওভার না দেওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির একপর্যায়ে প্রতিপক্ষের এক খেলোয়াড় গুলি চালায়। এতে মাঠেই নিহত হন দলের অধিনায়ক। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন তার ভাই ও মামা। পরে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর অধিনায়কের ভাইও মারা যান। আর মামা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি।ভারতের Read more

পুলিশের ওপর হামলা: চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
পুলিশের ওপর হামলা: চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে করা এক মামলায় ইসকনের সাবেক সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় Read more

বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের Read more

উরফিকে দেখে ভক্তদের মধ্যে আতঙ্ক, কী ঘটেছিল আসলে?
উরফিকে দেখে ভক্তদের মধ্যে আতঙ্ক, কী ঘটেছিল আসলে?

সাহসী ও বিতর্কিত ফ্যাশন স্টেটমেন্টের জন্য প্রায়ই আলোচনায় থাকা উরফি জাভেদ এবার ভিন্ন কারণে সংবাদের শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে Read more

পান খাওয়ায় কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক
পান খাওয়ায় কথা বলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আট দিনেও গ্রেপ্তার হয়নি ধর্ষক

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ Read more

উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ
উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির সম্পর্ক নেই: নাহিদ

অন্তর্বর্তী সরকারে যে ২ ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন