তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার শিশুদের নিয়েও উদ্বেগ প্রকাশ করতে।তুরস্কের ফার্স্ট লেডি অনুরোধ করেছেন, মেলানিয়া যেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজার শিশুদের জন্য সহানুভূতি দেখানোর আহ্বান জানান।চিঠিতে তিনি বলেন, ইউক্রেনে নিহত ৬৪৮ শিশুর প্রতি মেলানিয়ার যে সংবেদনশীলতা ছিল, তা যেন গাজায়ও প্রসারিত হয়। সেখানে গত দুই বছরে প্রায় ১৮ হাজার শিশু এবং মোট ৬২ হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন।তিনি আরও লিখেন, একজন মা, একজন নারী ও একজন মানুষ হিসেবে আমি আপনার অনুভূতির সঙ্গে একমত। আমি আশা করি, আপনি গাজার শিশুদেরও অনুরূপ আশা দেখাবেন।এরদোয়ান দম্পতি বরাবরই যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্ট এরদোয়ান ইসরায়েলকে গাজায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনি অঞ্চল থেকে পাওয়া ছবি ‘নাৎসি শিবিরের’ চেয়েও ভয়াবহ।জাতিসংঘ গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এটিকে ‘নির্লজ্জ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। সূত্র : বিবিসিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪
দোনেৎস্কে রাশিয়ার হামলায় নিহত ২৪

পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে পেনশনের লাইনে দাঁড়ানো বেসামরিক মানুষকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রুশ এই হামলায় অন্তত ২৪ Read more

অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ
অ্যাম্বুলেন্সে এসে এসএসসি পরীক্ষা দিল রিয়াদ

ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে নয়টা। অন্য শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে হাসিমুখে কেন্দ্রে প্রবেশ করছিলো, ঠিক এমন সময় রিয়াদ হাসান Read more

টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৪ অক্টোবর)

ক্রিকেটএনসিএল টি-টোয়েন্টিরংপুর-রাজশাহীসকাল ১০টা, টি স্পোর্টসবরিশাল-ঢাকা মহানগরদুপুর ২টা, টি স্পোর্টসআহমেদাবাদ টেস্ট, তৃতীয় দিনভারত-ওয়েস্ট ইন্ডিজসকাল ১০টা, স্টার স্পোর্টস ২তৃতীয় টি-টোয়েন্টিনিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াদুপুর ১২টা ১৫ Read more

চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন
চাঁদে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে চুক্তি করল রাশিয়া-চীন

পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে রাশিয়া এবং চীন। সবকিছু ঠিক থাকলে ২০৩৬ সালের মধ্যেই শেষ হবে Read more

বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ইরানের
বিক্ষোভ প্রশমনে অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি ইরানের

দুই সপ্তাহ ধরে চলা ক্রমবর্ধমান সহিংস বিক্ষোভের মাঝেই ইরানের বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার Read more

ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়

জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন