সম্পর্কে টানাপড়েন, বিচ্ছেদ, ফের মেলামেশা—এই ওঠানামায় দীর্ঘদিন ধরেই আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। এবার আবার শোনা যাচ্ছে হিরো আলমের সঙ্গে আবারও মিটমাট হয়ে গেছে রিয়ামনির।জানা গেছে, গত তিনদিন ধরে রিয়া মনির বরিশালের গ্রামে বাড়িতে বেড়াচ্ছেন হিরো আলম। সেখানে আবার দম্পতি হিসেবে একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা। তালাক ভুলে আবারও সম্পর্ক ঠিক করে নেয়ায় তাদের উপর খুশি দুজনেরই পরিবার। রবিবার (২৪ আগস্ট) বিকালে সময়ের কন্ঠস্বরকে নিজেদের কয়েকটি ছবি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই। গত মাসে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। এর আগে তার তৃতীয় স্ত্রী রিয়ামনির নামে মামলা করেছিলেন তিনি। তবে সব বিভেদ ভুলে আবারও এক হয়েছিলেন। এরপর আকস্মিক ৭ আগস্ট রাতে হিরো আলম তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনেন, রিয়ামনি কক্সবাজারে রাত কাটিয়েছেন কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে। ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান হিরো আলম। এরপর রিয়া মনি হিরো আলমকে ডিভোর্স দেয়ার কথা জানান।তবে এরইমধ্যে জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন। এখন তিনি শ্বশুরবাড়ি বরগুনার তালতলিতে রয়েছেন। রিয়া মনির দেখা পেয়েছেন এবং তাঁর সঙ্গে মিটমাটও হয়েছে বলে জানালেন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, ‌‌কোনো তালাক দেয়নি রিয়া মনি। সব ছিল অভিমান থেকে ভুল বোঝাবুঝি।হিরো আলম বলেন, আমি আর রিয়া মনি সবকিছু ভুলে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এখন রিয়া মনির বরিশালের গ্রামে বাড়িতে অবস্থান করছি। বেশ ভালো লাগছে। যে ছেলেটা সমস্যা করছে সে আর থাকবে না আমাদের মাঝে। আমরা আলোচনা করে নিজেদের সংসার বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে হিরো আলম ও রিয়া মনির দাম্পত্য কলহ একাধিকবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে। বাবার মৃত্যুর পর থেকে আলমের সঙ্গে রিয়া মনির দূরত্ব বাড়তে থাকে। সেই সময়ে স্ত্রীকে অভিযুক্ত করে থানায় মামলা করেন হিরো আলম, যার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া মনি। তবে পরদিনই তিনি জামিনে মুক্তি পান।এরপর থেকে হতাশায় ডুবে যান হিরো আলম। এমনকি তিনি আত্মহত্যারও চেষ্টা করেন। সেই সময় হঠাৎ করেই রিয়া মনি আবার তার পাশে এসে দাঁড়ান এবং সেবা-যত্ন করে মানসিকভাবে স্বাভাবিক হতে সাহায্য করেন। তখন অনেকেরই মনে হয়েছিল, হয়তো তাদের সম্পর্ক জোড়া লাগছে। কিন্তু কক্সবাজারের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ফের দাম্পত্য জীবনে টানাপড়েন দেখা দেয়।তবে এবার শ্বশুরবাড়িতে গিয়ে রিয়া মনির সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নতুন করে সংসার টিকিয়ে রাখার ঘোষণা দিয়েছেন হিরো আলম। এখন দেখা যাক, আলোচিত এই দম্পতির সম্পর্ক সত্যিই কতটা দীর্ঘস্থায়ী হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন
দূর্গম নয় মাইল এলাকায় চিকিৎসা সেবা দিয়েছে দীঘিনালা জোন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করনের লক্ষ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা!
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটা!

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়ায় দুই ছাত্রদল নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে অপর ছাত্রদলের নেতা-কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে Read more

পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, আতঙ্কে দিন কাটে শিক্ষার্থীদের
পরিত্যক্ত ভবনে চলছে ক্লাস, আতঙ্কে দিন কাটে শিক্ষার্থীদের

দিনাজপুরের খানসামা উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামোগত সংকটে চলছে পাঠদান। কোথাও ভবন পরিত্যক্ত, কোথাও নেই কোনো ভবনই—শুধু টিনশেড। শিক্ষার্থীরা প্রতিদিন Read more

মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোচালকসহ নিহত ২
মির্জাপুরে যাত্রীবাহী বাস চাপায় অটোচালকসহ নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের Read more

হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস
হাবিপ্রবিতে লেকচারারদের পদোন্নতি থমকে আছে পাঁচ মাস

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৬২ জন শিক্ষকের লেকচারার হিসেবে যোগদানের পর নির্ধারিত সময় পার হয়ে Read more

অপরিকল্পিত নদী খননে সেতুর নিচে ধস, ৩ বছরেও হয়নি সংস্কার
অপরিকল্পিত নদী খননে সেতুর নিচে ধস, ৩ বছরেও হয়নি সংস্কার

ঝুলন্ত কোনো সেতু নয়, তবু ৩ বছর ধরে শূন্যে ঝুলে আছে সেতুটি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা-বাইশকাহনিয়া রাস্তায় মালিঝি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন