ময়মনসিংহের ১১৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ পদ ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। সাবেক অধ্যক্ষ আমান উল্লাহকে অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরও পরিস্থিতি শান্ত হয়নি। সম্প্রতি নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ নিয়েও দেখা দিয়েছে নতুন অস্থিরতা। এর প্রভাব পড়ছে সরাসরি কলেজের শিক্ষা কার্যক্রমে।গত ১৮ আগস্ট আন্দোলনকারীদের চাপে সাদা কাগজে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. সাকির হোসেন। শিক্ষার্থীদের অভিযোগ, তিনি ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়।এর আগে গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে সাবেক অধ্যক্ষ আমান উল্লাহর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। ওই সময় দীর্ঘদিন কলেজে ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। একের পর এক অবরোধ ও মানববন্ধনের কারণে একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়।একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, অধ্যক্ষ পদ নিয়ে বারবার টানাপোড়েনের কারণে তাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রশাসনিক জটিলতার কারণে সেশনজট তৈরি হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘প্রতিবারই অধ্যক্ষ নিয়ে টানাহেঁচড়া শুরু হয়। আমরা পড়াশোনা করতে আসি, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বে আমাদের ভবিষ্যৎ আটকে যাচ্ছে।’ক্ষোভ প্রকাশ করে প্রাক্তন শিক্ষার্থী আবুল হোসেন বিনয় বলেন, ‘বারবার মব সৃষ্টি করে অধ্যক্ষকে লাঞ্ছিত করা হচ্ছে, এটা কোনভাবেই কাম্য নয়। আমরা চাই স্বচ্ছ নিয়োগের মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ দিয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসুক।’শিক্ষাবিদদের মতে, অধ্যক্ষ নিয়োগ নিয়ে গভর্নিং বডির প্রভাব, রাজনৈতিক টানাপোড়েন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদাসীনতার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।অধ্যক্ষ লে. কর্নেল (অব.) ড. মো. শাহাব উদ্দিন বলেন, ‘সরকারের সদিচ্ছা থাকলে এক চিঠিতেই এ সংকট নিরসন করা সম্ভব, অথচ তা করা হচ্ছে না। যদি দ্রুত এ সমস্যার সমাধান না হয়, তবে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে।’তবে সকল অভিযোগ মিথ্যা দাবি করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সাকির হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা। আমি আমার শিক্ষা জীবন এবং কর্মজীবনে কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। আমার ছোট ভাই বাকির হোসেন শহীদ সাগর হত্যা মামলার আসামী নয়, তাকে বিশেষ ক্ষমতা আইনে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়, তার কোনো রাজনৈতিক পদ-পদবী নেই।’শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষের চেয়ার ঘিরে দ্বন্দ্ব নয়, বরং পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা হোক। আর ময়মনসিংহবাসীর প্রত্যাশা, ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ দ্রুত স্থিতিশীল হয়ে জাতীয় মানের শিক্ষা-প্রতিষ্ঠান হিসেবে আবারও মাথা উঁচু করে দাঁড়াবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে নার্সদের ভোটে শাহিদা সভাপতি ও মোফাজ্জল সম্পাদক নির্বাচিত
যশোরে নার্সদের ভোটে শাহিদা সভাপতি ও মোফাজ্জল সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) যশোর জেলা শাখার নির্বাচনে সভাপতি পদে সিনিয়র স্টাফ নার্স শাহিদা খাতুন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল Read more

দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা
দর্শনায় দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকায় দিনদুপুরে এক জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত করে স্বর্ণালংকার লুটের চেষ্টা চালিয়েছে এক সংঘবদ্ধ ডাকাতচক্র।মঙ্গলবার Read more

ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের
ভগ্নিপতির শাবলের আঘাতে প্রাণ গেল শ্যালকের

কিশোরগঞ্জের ভৈরবে দুলাভাইয়ের শাবলের আঘাতে রাকিব মিয়া (১৪) নামের এক শ্যালক খুন হয়েছে। অপর আরেক শ্যালক জিসান মিয়া (১৮) গুরুতর Read more

সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া
সব ভুলে শেখ হাসিনার মুক্তি চেয়েছিলেন খালেদা জিয়া

বাংলাদেশের রাজনীতিতে চার দশকেরও বেশি সময়ের 'প্রবল প্রতিপক্ষ' হিসেবেই নিজেদের অবস্থান তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও এখনকার অন্তর্বর্তী Read more

সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর
সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি: ভিপি নূর

অন্তর্বর্তী সরকারের প্রতি যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি Read more

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন, প্রশ্ন রিজভীর

নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন