চুরি, ছিনতাই, খুন, সন্ত্রাসী হামলা কিংবা সংঘবদ্ধ অপরাধ দমনে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বসানো হলো ২৩টি সিসিটিভি ক্যামেরা। শুক্রবার (২২ আগস্ট) সচেতন নাগরিক সমাজের দাবির পরিপ্রেক্ষিতে শ্রীপুর পৌরসভার পক্ষ থেকে ক্যামেরাগুলো স্থাপন করা হয়।মাওনা চৌরাস্তায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও দেহ ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। এতে সাধারণ মানুষের যাতায়াত অনিরাপদ হয়ে ওঠে। স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিষয়টি আলোচনায় আসে।শ্রীপুরের পরিবেশ ও নানা অনিয়ম নিয়ে কাজ করেন খোরশেদ আলম। তিনি বলেন, ‘চুরি, ছিনতাই ও মাদকের মতো অপরাধ দমনে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। কয়েকদিন ধরে কাজ চলছিল। আজ থেকে ক্যামেরাগুলো চালু হলো। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য আমরা কৃতজ্ঞ।’শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক লেখক সাঈদ চৌধুরী বলেন, ‘অপরাধ দমনের পাশাপাশি যেন সঠিক তদারকি হয় এবং নাগরিক সেবাও নিশ্চিত করা যায়, এটা আমাদের প্রত্যাশা। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেটিই মূল বিষয়।’শ্রীপুর উপজেলার নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক সফি কামাল বলেন, ‘এখানে দীর্ঘদিন ধরে নানা অপরাধ সংগঠিত হতো। এখন সিসিটিভি থাকায় অপরাধীদের শনাক্ত করা সহজ হবে, আর তাদের মধ্যে ভয়ের সঞ্চার হবে। আশা করি, সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারবে।’মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ূব আলী বলেন, ‘মাওনা একটি শিল্পাঞ্চল। এখানে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। সড়কে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, এমনকি উড়ালসেতুর নিচে অসামাজিক কাজ প্রতিরোধে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এতে অপরাধীদের শনাক্ত ও দমন সম্ভব হবে।’শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, ‘২৩টি পয়েন্টে বসানো সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবে হাইওয়ে পুলিশ। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়
জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের বড় জয়

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে সিলেট বিভাগকে রানে পরাজিত করল চট্টগ্রাম বিভাগ। রোববার (৫ সেপ্টেম্বর) আগে ব্যাট করে মাহমুদুল হাসান Read more

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ
ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার Read more

শুক্রবার ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে
শুক্রবার ঢাকার যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা ঢাকার বিভিন্ন স্থানে Read more

অন্তহীন অভিযোগে অভিযুক্ত উখিয়া থানার ওসি আরিফ
অন্তহীন অভিযোগে অভিযুক্ত উখিয়া থানার ওসি আরিফ

কক্সবাজারের উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতা, ঘুষ বাণিজ্য, নিরীহ মানুষকে ফাঁসানো, মামলার নামে হয়রানি, Read more

বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে
বাকৃবিতে ভর্তি শুরু ২৬ মে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) স্নাতক পর্যায়ের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৬ মে শুরু হবে। তিন দিনব্যাপী Read more

চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা

মর্যাদাপূর্ণ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ নিতে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সফরকে সরকারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন