ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ থাকা গাজীপুরের আফসানা প্রিয়ার মরদেহ চার দিন পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে ঢাকা সিএমএইচ থেকে এ তথ্য নিশ্চিত করেন তার স্বজনরা। নিহত আফসানা প্রিয়া কালিয়াকৈর উপজেলার মেদিয়াশুলাই গ্রামের ওহাব মৃর্ধার স্ত্রী, দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফসান ওহির মা। পারিবারিক সূত্রে জানা যায়, সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচে সংরক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন। বিশ্লেষণের পর পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়। তাদের মধ্যে আফসানা প্রিয়ার পরিচয় পাওয়া যায়। গত ২১ জুলাই দুপুরে দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আফসানা প্রিয়ার লাশ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন তার দেবর দুলাল মৃর্ধা। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোলেমান লেংটার মাজারে সংঘর্ষ, খাদেমকে কুপিয়ে জখম
সোলেমান লেংটার মাজারে সংঘর্ষ, খাদেমকে কুপিয়ে জখম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হজরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার Read more

আবারও বড় পর্দায় আসছে মোদির বায়োপিক
আবারও বড় পর্দায় আসছে মোদির বায়োপিক

বলিউডের পর এবার দক্ষিণ ভারতের চলচ্চিত্র দুনিয়ায় তৈরি হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনের ওপর ভিত্তি করে একটি নতুন Read more

এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল
এসএসসি’র ফরম ফিলাপ নিয়ে যা জানা গেল

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে Read more

ইসরায়েলি হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরায়েলি হামলায় ইরানের ২ পরমাণু বিজ্ঞানী নিহত

ইসরায়েলের বিমান হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী ফিরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহদি তেরাঞ্চি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ জুন) পারস্য উপসাগরীয় দেশটির পরমাণু Read more

ফ্রান্সের ২১ সিটিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন
ফ্রান্সের ২১ সিটিতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

ফ্রান্সে সেন্ট-ডেনিস শহরের টাউন হলের সামনে উড়তে শুরু করেছে ফিলিস্তিনের পতাকা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র Read more

ভুয়া ‘থানা’ খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা
ভুয়া ‘থানা’ খুলে ভারতের উত্তরপ্রদেশে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা

দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশে ভুয়া দূতাবাসের পরে এবারে ভুয়া 'পুলিশ অফিস'-এর সন্ধান পেয়েছে পুলিশ। এরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এদের 'মাথা' Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন