পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ইসলামপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মেহেদী মাসুদ পাভেল (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম উদ্দিন মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা নিহতের পদবী নিশ্চিত করেছেন। আহত সজিব মোল্লা ওরফে ইমরান (২৪) একই এলাকার আব্দুর সবুর মোল্লার ছেলে। গুরুতর অবস্থায় তাকে পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধের জেরে ইসলামপুর বাজারে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা এ হামলা চালায়। ছুরিকাঘাতে পাভেল ও সজীব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে একই এলাকার জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালসহ অন্তত ৯ জনের নাম উঠে এসেছে। তারা সবাই ইসলামপুর গ্রামের বাসিন্দা। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুরো ঘটনা আরো তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কম্বোডিয়ার হামলার পর সব স্কুল বন্ধ ঘোষণা করল থাইল্যান্ড
কম্বোডিয়ার হামলার পর সব স্কুল বন্ধ ঘোষণা করল থাইল্যান্ড

থাইল্যান্ড ও কম্বোডিয়া মধ্যে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বড় বিস্ফোরণের খবর আসছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) Read more

সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সন্ত্রাস মোকাবিলায় রণক্ষেত্রে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো হুমকি ও সন্ত্রাসের মোকাবিলা করতে ইরান রণক্ষেত্রে প্রস্তুত রয়েছে। হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে Read more

দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশে কোনো তেলের সংকট নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশে কোনো ধরনের জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক Read more

সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা
সিরাজগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জামায়াতের আমির মো. ইউসুফ আলীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০১ Read more

১ টাকায় গরুর মাংস বিক্রি করলেন মুফতি রায়হান জামিল
১ টাকায় গরুর মাংস বিক্রি করলেন মুফতি রায়হান জামিল

অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে অনন্য এক উদ্যোগ নিয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ব্যবসায়ী মুফতি রায়হান Read more

টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে।শনিবার (২৩ আগস্ট) আবহাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন