গাজায় ইসরায়েলি নৃশংসতার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ২৬৩ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৩ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্য জানিয়েছে। খবর আনাদুলুর।মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জন নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা বেড়ে এক লাখ ৫৭ হাজার ৩৬৫ জনে দাঁড়িয়েছে।এছাড়া ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু রয়েছে। ফলে শুধু দুর্ভিক্ষ ও খাদ্য সংকটজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এদের মধ্যে শিশু রয়েছে ১১২ জন।বিবৃতিতে বলা হয়, বহু নিহত এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। চলমান ইসরায়েলি বোমাবর্ষণ ও উদ্ধার সরঞ্জামের অভাবে তাদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।মন্ত্রণালয় আরও জানায়, গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে সামরিক অভিযান পুনরায় শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৭১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৫ হাজার ৩২৪ জন আহত হয়েছেন।একই সময়ে ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে মানবিক সহায়তা নিতে যাওয়া সাধারণ মানুষকে নিশানা করছে। শুধু গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় ২৪ জন নিহত ও ১৩৩ জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসাবে, ২৭ মে থেকে এ পর্যন্ত মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় ২ হাজার ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ হাজার ১৯৭ জন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন
চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, যুবকের দুই পা বিচ্ছিন্ন

রাজবাড়ী গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় রফিকুল নামে এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে Read more

নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ
নেত্রকোনায় চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় জুয়েল মিয়া (৩২) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পরবর্তীতে দায়িত্ব হস্তান্তর Read more

আ.লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
আ.লীগ নেতার লাশ দেখতে গিয়ে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে আব্দুল্লাহ আল মামুন নামের এক শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। বুধবার (০৬ আগস্ট) রাত Read more

সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি
সুলতান দ্বিতীয় মেহমেদের কনস্টান্টিনোপল বিজয়, যা ইউরোপ আজও ভোলেনি

কনস্টান্টিনোপলের পতন ইউরোপের উপর গভীর প্রভাব ফেলেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে বহু বই, কবিতা লেখা হয়, অনেক চিত্রকর্ম আঁকা Read more

রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ
রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ

কক্সবাজারের রামুতে হিমছড়ি ঝর্ণার আশপাশের জমি নিয়ে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) এ বিরোধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন