স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, ‘যতক্ষণ দেশের মানুষের নিজের মানসিকতার পরিবর্তন হবে না, ততদিন উন্নয়ন বা পরিবর্তন সম্ভব নয়।’শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা।জুলাই বিপ্লবের লড়াইয়ে মানুষের আত্মদান ও প্রতিরোধের কথা তুলে ধরে দেশের চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা সিন্ডিকেট করে সরকারি হাসপাতালগুলোকে জিম্মি করে রেখেছে, তারা কি জুলাই বিপ্লব দেখে নাই? তাদের ভেতরে কোনো পরিবর্তন হবে না? কাজেই আমার-আপনার সবার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবর্তন হবে?’স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘প্রত্যেকেরই তো সেলফ এসেসমেন্ট করতে হবে। আমি কে, আমি কি করছি? এগুলো এখন ভাবার সময় হয়েছে।’চীনের হাসপাতাল কোথায় হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আমি এসেছি। আজ জায়গা দেখবো। আমি দেখলে তো হবে না। যারা এ হাসপাতাল বানাবে, তারা দেখবে। যেহেতু এটা চাইনিজ সরকার বানাবে, এ কারণে আমি যাওয়ার পর চাইনিজ ‘অ্যাম্বাসেডর’ আসবে। তারপর এটা সিদ্ধান্ত হবে কোথায় হবে।’রংপুর মা ও শিশু হাসপাতাল চালু হচ্ছে না কেন, এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘শিশু হাসপাতাল না হওয়ার কোনো কারণ নাই। একটা যদি ঘোড়ার গাড়ি চালাতে যাই, ঘোড়ার সঙ্গে আমার গাড়িটা লাগবে। রশি লাগে, চাকা লাগে। শুধু ঘোড়া দিয়ে দিলেই তো গাড়ি হবে না। হাসপাতালও সেরকম। হাসপাতাল করতে হলে তার জনবল লাগবে। এরা জনবলের কোনো পরিকল্পনা করে নাই। যন্ত্রপাতির পরিকল্পনা কিছু করেছে, কিছু করে নাই। কাজেই আমরা হঠাৎ করেই এগুলো এনে দিতে পারবো না। কাজেই আমরা আস্তে ধীরে এগুলো করবো। আমি ফিরে গিয়ে দেখি কি করতে পারি।’তিনি বলেন, ‘হৃদরোগ, কিডনি ও ক্যানসার রোগীদের জন্য রংপুরে ৫৬০ শয্যার হাসপাতালের বাজেট পাশ হয়েছে। আমরা শুরু করতে না পারলেও পরবর্তী সরকার এসে সেটা কার্যকর করবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামীকাল থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ
আগামীকাল থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ

আগামীকাল রবিবার থেকে সচিবালয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি)। প্রবেশপথে হবে চেকিং, পলিথিন বা Read more

ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে Read more

ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্ক
ঢাকায় ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টি, আবহাওয়া থাকবে শুষ্ক

রাজধানী ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে গণ্য Read more

ঈদের ছুটির পর মিরপুরে অনুশীলনে টাইগাররা
ঈদের ছুটির পর মিরপুরে অনুশীলনে টাইগাররা

যখন দেশজুড়ে ফুটবল ঘিরে তুমুল উত্তেজনা, তখন ঈদের ছুটি শেষে নিঃশব্দেই অনুশীলনে ফিরলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। আসন্ন শ্রীলঙ্কা Read more

বাড়তে পারে গরমের তীব্রতা
বাড়তে পারে গরমের তীব্রতা

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। যা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন