ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল নাবিকদের নিয়ে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরিচিত সভা যেন হয়ে উঠেছিল এক ঐতিহাসিক মিলনমেলা; যেখানে শুধু আবেগ নয়, ছিল প্রত্যয়ের দীপ্তি। সবাই মিলে এক কণ্ঠে উচ্চারণ করলেন— ‘আমরা নাবিক সবাই এক’।শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলা সদর বাজারের পুরাতন পরিবহন বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করেন ‘আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুবসমাজ’।অনুষ্ঠানে বেলায়েত হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ নৌযান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমুল ইসলাম।প্রথম শ্রেণির মাস্টার মো. আরিফুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিআইডব্লিউটিসি’র ইনল্যান্ড মাস্টার মো. ইকরামুজ্জামান, মেরিন মাস্টার হিটলার হোসেন, উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদ, বিএনপির সৌদি আরব প্রবাসী বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির আহবায়ক আনোয়ার হোসেন ও সংবাদকর্মী মান্নু মিয়া প্রমুখ।সভায় বক্তারা বলেন, ‘আলফাডাঙ্গা উপজেলা থেকে বহু মানুষ দেশের বিভিন্ন স্থানে নাবিক পেশায় নিয়োজিত। তাই আমাদের পেশাদারিত্ব ও সামাজিক স্বীকৃতি বাড়াতে উপজেলার সকল নাবিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ঐক্যবদ্ধ শক্তির কাছে কেউ আমাদের পরাজিত করতে পারবে না।’আলোচনা সভা শেষে প্রয়াত নাবিকদের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহের নান্দাইলে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক
ময়মনসিংহের নান্দাইলে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরাঞ্চলে অবস্থিত চর বেতাগৈর ইউনিয়নে সেচযন্ত্রের মোটর চুরির হিড়িক পড়েছে। গত ১ মাসে ইউপি’র ৩টি গ্রাম থেকে Read more

পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা
পুঠিয়ায় গ্যাসের ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২৩ মার্চ ২০২৬) Read more

বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার
বিদেশগামী শিক্ষার্থীদের সুখবর দিলো অন্তর্বর্তী সরকার

প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান। কিন্তু সেখানে পড়াশোনা বা চাকরির জন্য শিক্ষাগত সনদ যাচাই করা Read more

অতর্কিত হামলায় সাংবাদিকের পিতার চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সোহান
অতর্কিত হামলায় সাংবাদিকের পিতার চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সোহান

মৌলভীবাজারে অতর্কিত হামলা করে যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক তানভীর আঞ্জুম আরিফ এর পিতার ডান চোখ নষ্ট করে দিল কিশোর গ্যাং সাহেল Read more

রামগঞ্জে মা–মেয়েকে জবাই করে হত্যা
রামগঞ্জে মা–মেয়েকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নৃশংসভাবে মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৪নং Read more

‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’
‌‘স্ত্রী স্বাবলম্বী হলে স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না’

আর্থিকভাবে স্বাবলম্বী হলে ভরণপোষণ বা অ্যালিমনি না দেওয়ার পক্ষে রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণ করে মন্তব্য করেছে, স্থায়ী ভরণপোষণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন