পাকিস্তানের করাচিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)–এর নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করেছে দেশটির কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। শনিবার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ছয়জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মাধ্যমে ’র’ পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক ও নিরাপদ আশ্রয়স্থল উদ্ঘাটিত হয়েছে।পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টর অতিরিক্ত মহাপরিদর্শক আজাদ খান বলেন, গত ৮ জুলাই বাদিন এলাকায় ৪৫ বছর বয়সি নরসুন্দর আব্দুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আরও বড় নেটওয়ার্কের সন্ধান মেলে।তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক র’র হ্যান্ডলার সঞ্জয় সঞ্জীব কুমার ওরফে ‘ফৌজি’ পুরো অপারেশন পরিচালনা করেন। তিনি পাকিস্তানি নাগরিক সালমানের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠান এবং হায়দরাবাদে এসে আটক আসামিদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে অভিযুক্তরা মাটলিতে পাঁচদিন ধরে নজরদারির পর ১৮ মে আব্দুর রহমানকে গুলি করে হত্যা করে।আজাদ খান বলেন, ভারতের গণমাধ্যম এই হত্যাকাণ্ডকে প্রচার করেছে, যা র’র সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে ধরা হচ্ছে। তদন্তে ব্যাংক লেনদেন ও অর্থের উৎস থেকে সন্ত্রাসে অর্থায়নের প্রমাণও মিলেছে। এ নিয়ে একটি মামলাও দায়ের করা হয়েছে।’র’ এজেন্ট সঞ্জয় সঞ্জীব কুমারের নথিপত্র দেখিয়েছে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। — জিও নিউজআটক ব্যক্তিদের নাম—আমির আসগর, সাজাদ, উবায়েদ, শাকিল, আরসালান ও তালহা উমায়ের। তাদের কাছ থেকে দুটি পিস্তল, মোবাইল ফোন এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে।সিটিডি কর্মকর্তা বলেন, র পাকিস্তানের একটি নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে প্রক্সি হিসেবে ব্যবহার করেছে। তিনি একে ‘রাষ্ট্র পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ’ আখ্যা দেন এবং বলেন, পাকিস্তান এই ইস্যু আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে উত্থাপন করবে।তিনি আরও ইঙ্গিত দেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তি, ভ্রমণ ইতিহাস, ব্যাংক লেনদেন ও পুনরুদ্ধারকৃত তথ্য বিশ্লেষণ করে আরও গ্রেফতার হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান
বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে দল থেকে যে কারণ Read more

উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার
উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় উপজেলা আ.লীগের সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি (৬৫) কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। জানা যায়, উল্লাপাড়া উপজেলা আওয়ামী Read more

ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ
ময়মনসিংহ বোর্ডে সেরা জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ

এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষে অবস্থান করছে। জামালপুর জেলায় পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। Read more

মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান
মোসাদের আরেক গুপ্তচরকে ফাঁসি দিলো ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাজিদ মোসায়েবি নামে এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান।দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষের দশম Read more

শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শেখ হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন