পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের অস্ত্র কারখানা তৈরির দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি।শনিবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের সঙ্গে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।তিনি বলেছেন তারা সবসময় ‘মিসাইল ডেভেলপমেন্টকে’ প্রাধান্য দিয়েছেন। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদের এ প্রাধান্য হয়ত পরিবর্তন হতে পারে।যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।গত জুনে দখলদার ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালায়। এরপর ইরানও পাল্টা হামলা চালানো শুরু করে। ইসরায়েলের সঙ্গে ইরানের এ যুদ্ধ ১৩ দিন স্থায়ী হয়। এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রও।ইসরায়েল-ইরান যুদ্ধ থামলেও এখনো উত্তেজনা রয়ে গেছে। দুই পক্ষই হুমকি-পাল্টা হুমকি অব্যাহ রেখেছে।এদিকে ইসরায়েলকে চেপে রাখতে লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের গাজায় হামাস ও ইরাকে কাতিব হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সহায়তা করে থাকে ইরান। এসব দেশে ইরানের অস্ত্র কারখানা আছে বলে দাবি করে থাকে ইসরায়েল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজ পড়া অবস্থায় বড় ভাইয়ের মুগুরের আঘাতে ছোট ভাই নিহত
নামাজ পড়া অবস্থায় বড় ভাইয়ের মুগুরের আঘাতে ছোট ভাই নিহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান (৭০) এর বাঁশের মুগুরের আঘাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) নিহত হয়েছেন। Read more

‎বিরামপুরে ট্রাকচাপায় নিহত ১
‎বিরামপুরে ট্রাকচাপায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার Read more

ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান
ইসরাইলের বিরুদ্ধে এমন বিজয়ে ইরানিদের গর্ব করা উচিত: পেজেশকিয়ান

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরাইলি আগ্রাসনের মধ্যে ঐক্য ও প্রতিরোধ ধরে রাখার জন্য ইরানবাসী Read more

গাজায় ফের নিজেকে শেষ করে দিলেন আরও ৪ ইসরায়েলি সেনা
গাজায় ফের নিজেকে শেষ করে দিলেন আরও ৪ ইসরায়েলি সেনা

গত দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে গাজায় ৪ ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। ত্মহত্যাকারীদের মধ্যে দুজন ছিলেন কনস্ক্রিপ্ট। অর্থাৎ বাধ্যতামূলক সামরিক Read more

বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে
বাংলাদেশ সফরের আগেই ইনজুরির ধাক্কা পাকিস্তান শিবিরে

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। চলতি মাসেই ঢাকায় পা রাখার কথা রয়েছে সালমান আগার নেতৃত্বাধীন দলের। তবে Read more

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি
ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে কবরস্থানের চাহিদা মেটাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তৈরি করা হবে নতুন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন