পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রশাসনের কাছে তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচী পালন করা হয়।তাদের দাবিগুলো হলো, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) স্বীকৃতির ব্যবস্থা, ১ জন অধ্যাপকসহ ৮ জন শিক্ষক নিয়োগ এবং ১ হাজার বই বিশিষ্ট লাইব্রেরি স্থাপন করা।এ সময় শিক্ষার্থীদের হাতে ‘নিয়োগ বিজ্ঞপ্তি ফলাফল শূন্য’,  ‘মানি না মানবো না,  বৈষম্য মানবো না’, ‘স্থপতি হতে এসেছি, অপরাধী নয়’, ‘কী চাই? অধিকার চাই। কোথায় পাবো? IAB তে পাবো’, ‘শিক্ষক চাই, মান চাই, IAB স্বীকৃতি চাই’ প্রভৃতি প্ল্যাকার্ড হাতে অবস্থান করেন। শিক্ষার্থীরা জানান, পাবিপ্রবিতে স্থাপত্য বিভাগ প্রতিষ্ঠার ১২ বছর হয়ে গেলেও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) এর স্বীকৃতি লাভ করতে পারেনি।  বর্তমানে বিভিন্ন সরকারি চাকরিতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট থেকে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি গুরুত্ব দেওয়া হয়। পাবিপ্রবির স্থাপত্য বিভাগের এই স্বীকৃতি না থাকাতে চাকুরি ক্ষেত্রে এই বিভাগের শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট যখন একটি বিভাগকে স্বীকৃতি দেয় তখন তখন ওই বিভাগে অনেকগুলো সুযোগ-সুবিধা নিশ্চিত হয়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর স্বীকৃতি নাই বিধায় এই বিশ্ববিদ্যালয় স্থাপত্য বিভাগে শিক্ষার্থীদের পড়াশোনার পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই। আমরা চাই প্রশাসন আমাদের সেই সুযোগ সুবিধা নিশ্চিত করুক, সেজন্যই আজকের এই অবস্থান কর্মসূচি।স্থাপত্য বিভাগের ছাত্র রাশেদুল আলম রিফাত বলেন, ‘আমাদের বিভাগের দীর্ঘদিন ধরে পড়াশোনার পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমরা শিক্ষক সংকটে আছি, আমাদের ল্যাব ছিল না এত দিন, আমাদের বিভাগীয় কোন লাইব্রেরী নেই। বিগত প্রশাসনকে এই বিষয়গুলো অনেকবার জানানো হয়েছে কিন্তু তারা এর সমাধান করেননি। সে কারণে আজকে আমরা বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছি।’খন্দকার নিশাত তাসনিম বলেন, ‘প্রশাসন আমাদের এই তিনটি দাবি পূরণ করলে আমরা আইএবির স্বীকৃতির জন্য  আবেদন করতে পারব। এর বাইরেও আমাদের আরো অনেকগুলো সুবিধা লাগবে। আমরা চাচ্ছি প্রথমে তিনটি দাবি পূরণ করা হোক। এরপরে প্রশাসন পর্যায়ক্রমে স্বীকৃতির জন্য বাকি পদক্ষেপগুলো গ্রহণ করবেন বলে আমরা আশা করি।’এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. শামীম আহসান বলেন, ‘স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা ৩ দফা দাবি নিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। মাননীয় উপাচার্য এবং উপ-উপাচার্য মহোদয় ক্যাম্পাসে নাই। উনারা আসলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সাথে বসে সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় আমরা সেটা চেষ্টা করবো।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ জুলাই) মুন্সীগঞ্জ আমলী আদালত-১ Read more

টানা ৩ দিনের ছুটিতে দেশ
টানা ৩ দিনের ছুটিতে দেশ

আজ শুক্রবার (০৪ জুলাই) থেকে টানা ৩ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। শুক্রবার ও পরের দিন শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির Read more

ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে। নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং Read more

পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি
পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: জোনায়েদ সাকি

নতুন মোড়কে পুরোনো জিনিস চালানোর একটি গোপন আত্মবিশ্বাস বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে। এটি পরিবর্তন করতে হবে। এক্ষেত্রে কার সাথে Read more

মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
মুন্সীগঞ্জের ১০৫ জুলাই যোদ্ধার মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

মুন্সীগঞ্জে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক Read more

সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?
সংখ্যানুপাতিক ভোটব্যবস্থা: অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পথ না কি নতুন জটিলতা?

বর্তমানে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরিচালিত হয় First Past the Post (FPTP) পদ্ধতিতে। এ পদ্ধতিতে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীই জয়ী হন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন