বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় মালয়েশিয়ায় পৌঁছেছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।তিন দিনের এ সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন। জানা গেছে, সফরকালে তিনি প্রবাসী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, শ্রমিকদের সমস্যাবলি নিয়ে আলোচনা করবেন এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।এ ছাড়া নাহিদ ইসলামের অংশগ্রহণে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী শিক্ষার্থী, শ্রমজীবী ও তরুণ প্রজন্মের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে প্রবাসীরা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপন্থা ও প্রবাসী অধিকার নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন।বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত এনসিপি মালয়েশিয়া শাখার নেতারা বলেন, নাহিদ ইসলামের এ সফর প্রবাসীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের সমস্যার সমাধান ও অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবসময় সোচ্চার থাকতে হবে। এনসিপি প্রবাসীদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করবে।’আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে নাহিদ ইসলামের এ সফর। সফর শেষে তিনি ২৫ আগস্ট দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’
জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ প্রশ্নে আইন উপদেষ্টা বললেন, ‘মন্তব্য নেই’

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিএনপি যেসব অভিযোগ এনেছে সে বিষয়ে আপাতত মন্তব্য করতে রাজি হননি আইন উপদেষ্টা আসিফ নজরুল।আজ সোমবার Read more

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২জনের মৃত্যু

নীলফামারীতে ঘরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।বুধবার Read more

পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ
পাবনায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার Read more

চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়
চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়

পাবনার চাটমোহর উপজেলা বিএনপি সংগঠিত করতে যাদের শ্রম, মেধা, ত্যাগ রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন আবুল হাসেম কাজল। সবাই তাকে Read more

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ

নেপালে জেন জিদের টানা ২ দিনের বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই Read more

‘সমাজে আল্লাহর আইন চালু হলে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে’
‘সমাজে আল্লাহর আইন চালু হলে দেশে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন