যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর খায়রুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রিজের নিচে থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহটি স্থানীরা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। নিহত খায়রুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।পরিবার ও স্থানীয়রা জানান, খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। শুক্রবার দুপুর আড়াইটার দিকে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রাম সংলগ্ন মালশাকুড় ব্রিজের নিচে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে। তারা আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে উল্লেখযোগ্য কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫
লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও Read more

গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান
গাজার ‘বোর্ড অব পিসে’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেল পাকিস্তান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার ‌‌‘‘বোর্ড অব পিসে’’ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে পাকিস্তান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক Read more

কিশোরগঞ্জে মাদকসহ দুই আওয়ামী সমর্থক আইনজীবী গ্রেপ্তার
কিশোরগঞ্জে মাদকসহ দুই আওয়ামী সমর্থক আইনজীবী গ্রেপ্তার

কিশোরগঞ্জে বহনকারী প্রাইভেট থামিয়ে তল্লাশী করে মাদকসহ দুই আওয়ামী লীগ সমর্থক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তাদেরকে আদালতে Read more

পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর
পানিতে ডুবে প্রাণ গেল চার শিশুর

কক্সবাজারের রামু ও চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একদিনে চারটি শিশুর এই মৃত্যুতে শোকের Read more

জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে নির্বাচনী মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী
জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জনে নির্বাচনী মাঠ ছাড়লেন এনসিপি প্রার্থী

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পাওয়ার ১৫ দিনের মাথায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মীর Read more

‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’
‘হাদিকে হত্যার পরিকল্পনাকারীরা জানাজার সামনের কাতারেই ছিল’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারীরা তার জানাজা নামাজের সামনের কাতারেই ছিল বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন