রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার ক্রেমলিনে পুতিন ও জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়। গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোনো ভারতীয় কর্মকর্তা পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো গেলেন। গত  সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আতিথ্য দিয়েছিলেন।ক্রেমলিনের বিবৃতি অনুসারে, বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ, প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ এবং মস্কোতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমারও উপস্থিত ছিলেন। আরও নিবিড়ভাবে ভারতের বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত হতে রুশ সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছেন জয়শঙ্কর। বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে আয়োজিত ভারত-রাশিয়া ‘বিজনেস ফোরাম’-এর আলোচনায় যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। জয়শঙ্কর বলেন, ভারত দ্রুত নগরায়ণ ও আধুনিকীকরণের পথে এগোচ্ছে। নতুন নতুন পণ্যের চাহিদা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে রুশ সংস্থাগুলওর জন্যও ভারতের বাজার বড় সুযোগ। ভারতের শিল্প ও কৃষি ক্ষেত্রে সার, রাসায়নিক দ্রব্যসহ অপরিহার্য পণ্যের সরবরাহে রাশিয়ার অভিজ্ঞ সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।একই সঙ্গে ভারত-রাশিয়া মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) দ্রুত সম্পন্ন করার ওপর জোর দেন জয়শঙ্কর। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি হলে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাধা দূর হবে। রাশিয়ার মন্ত্রী মান্টুরভও এ প্রস্তাবে সহমত জানান। তার ভাষায়, ‘আমরা ভারতে তেল সরবরাহ অব্যাহত রেখেছি। প্রাকৃতিক গ্যাস সরবরাহের দিকেও নজর দেওয়া হচ্ছে।’রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মধ্যেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনতে থাকে। এর জেরে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতীয় কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। একই সঙ্গে আরও জরিমানার হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু নয়াদিল্লিকে পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে মস্কো।রয়টার্স সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো (আইওসি ও বিপিসিএল) সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ রেখেছিল। তবে ছাড় বাড়ানোয় আবারও সেপ্টেম্বর-অক্টোবরে তেল কেনা শুরু করেছে তারা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ
শেষ ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্নটা শেষ হয়ে গিয়েছিল ইয়েমেনের বিপক্ষে পরাজয়ের পরই। তবে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচটা Read more

ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক
ট্রাকচাপায় প্রবাসী সোহেল নিহত ঘটনায় চালক-হেলপার আটক

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় সোহেল (৩৬) নামে এক প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১৩ জুলাই) Read more

ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার
ঈশ্বরদীতে ভুয়া জজ গ্রেপ্তার

নিজেকে সহকারী জজ পরিচয় দিয়ে এক নারীসহ পুলিশি পাহারায় রাত কাটানোর সহযোগিতা চেয়েছিলেন পুলিশের কাছে। অবশেষে পুলিশের হাতেই ধরা খেয়েছেন Read more

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় Read more

চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?
চীন থেকে ২০টি জে-১০ সিই যুদ্ধবিমান কেন কিনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চীনের তৈরি ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে।নির্বাচনের মাত্র পাঁচ মাস আগে অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রতিরক্ষা খাতের এই Read more

খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
খাবার-টাকার লোভে দুই শিশুকে ধর্ষণ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বরগুনার তালতলী উপজেলায় মো. মোকলেছ মোল্লা (৫৯) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন