চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বাজারে শতাধিক ফেনসিডিল বোতলসহ তিন পুলিশ সোর্সকে আটক করেছে ছাত্র-জনতা।বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে।একাধিক সূত্রে জানা যায়, লোহাগাড়া থানা পুলিশের চেকপোস্টে বিভিন্ন সময় উদ্ধারকৃত কিছু মাদক পুলিশ ও সোর্সের মাধ্যমে পার্বত্য বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাচার হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার চুনতি বাজার এলাকার স্থানীয় ছাত্রজনতা ও যুবকরা বিকাল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত পাহারা দেয়। রাত আনুমানিক দেড়টার দিকে চকলেট কালারের একটি প্রাইভেট কার চুনতি বাজারে পৌঁছলে স্থানীয়রা ঘিরে ধরে। ফেসবুক লাইভে গিয়ে গাড়িটি তল্লাশি করে। শতাধিক ফেনসিডিল বোতলসহ তিনজনকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয় ছাত্র জনতা।আটককৃতরা হলো পুলিশের কথিত সোর্স রমিজ উদ্দিন, নাজিম উদ্দিন ও তাজরুল ইসলাম। রমিজ উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তাজরুলের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।এমডি পারভেজ নামক একজনের ফেসবুক লাইভে দেখা যাচ্ছে পুলিশের সোর্স রমিজ অকপটে স্বীকার করছেন মাদকগুলো লোহাগাড়া থানা পুলিশের এসআই কামাল উদ্দীনের বাসা থেকে গাড়িতে তোলা হয়েছে। তিনি এ কাজে এসআই কামাল উদ্দীনের সম্পৃক্ততার কথা বারবার বলছেন।জোবাইর ইসলাম নামের একজন ফেসবুকে আটক তিনজনের স্বীকারোক্তি শেয়ার করে লিখেন, ‘বিশ্বস্ত লোকের মাধ্যমে জানতে পারি থানা থেকে জব্দকৃত মাদক পাচার করা হবে। স্থানীয় ছাত্র-জনতা বিকাল ৪টা থেকে রাত পর্যন্ত পাহারা দিয়ে আটক করতে সক্ষম হয়। চকলেট কালারের গাড়িটি আটক করতে পারলেও পেছনে থাকা সাদা কালারের গাড়িটি আটকাতে পারেনি। ওই গাড়িতে লোহাগাড়া থানার এসআই কামাল উদ্দিন ছিলেন। এ গাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ছিল’ বলে দাবি করেন জোবাইর ইসলাম।পুলিশ সোর্স রমিজ উদ্দিন স্বীকার করেন, এসআই কামাল তাদের জব্দকৃত ফেনসিডিলগুলো দিয়েছেন। পার্শ্ববর্তী পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে নিয়ে যাওয়ার জন্য।রাতেই আটককৃতদের সেনাবাহিনীর নিকট হস্তান্তর করেন স্থানীয়রা। পরে সেনাবাহিনী তাদের জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেন। আটক তিনজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয় লোহাগাড়া থানায়। এসআই কামাল এখনো বহাল তবিয়তে রয়েছেন।অভিযুক্ত এসআই কামাল উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র।’ তবে কারা এ ষড়যন্ত্রে জড়িত, এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি।লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম খান বলেন, ‘আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর বাইরে আর কিছু বলা যাবে না।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২
গজারিয়ায় মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষে আহত ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে  এক যুবককে কুপিয়ে জখম ও আরেক যুবককে পিটিয়ে আহত করার Read more

সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক
সিদ্ধিরগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) রাত ১১টার দিকে Read more

মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার
মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামারের পাশে যুবকের লাশ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার পীরকাশিমপুর গ্রামে বাড়ির পাশ থেকে মিনহাজ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার Read more

বাঘাইছড়িতে চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ
বাঘাইছড়িতে চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ

বাঘাইছড়িতে উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় চুইঝাল ও আদা চাষীদের নগদ অর্থ বিতরণ। রবিবার (১৮ মে) সকাল ১০ Read more

আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০
আফগানিস্তানে ৬ মাত্রার ভূমিকম্পে নিহত ২৫০

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। Read more

কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। প্রিয় সংগ্রামী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন