বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী এশিয়া কাপ এবং নেদারল্যান্ডস সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে এই স্কোয়াড ঘোষণা করা হয়।দলে সবচেয়ে বড় চমক হিসেবে ৩ বছর পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে ফিরিয়ে আনা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন নুরুল। দুই বছর পর দলে ফিরেছেন সাইফ হাসান। এছাড়া সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।দল থেকে বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ। জায়গা হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও জায়গা মেলেনি। নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নেয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এশিয়া কাপের মূল স্কোয়াডে নেই, তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। এছাড়া স্ট্যান্ডবাই রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১১টি ম্যাচ হবে দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।বাংলাদেশ এশিয়া কাপের অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে, এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে খেলবে। বাংলাদেশের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আর ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে।বাংলাদেশের স্কোয়াড (নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপ)লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।স্ট্যান্ডবাইমেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস
দেশের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ১০ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক Read more

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলব করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে Read more

যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা
যশোরে দোকান থেকে রাস্তায় ডেকে আ’লীগ নেতাকে হত্যা

যশোরের মণিরামপুরে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামকে (৪৮) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার Read more

রামুতে বন কর্মকর্তাদের ‘রাতের ফাঁদে’ দুই যুবক
রামুতে বন কর্মকর্তাদের ‘রাতের ফাঁদে’ দুই যুবক

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে গভীর রাতে দুই যুবককে তুলে নিয়ে গিয়ে বনবিভাগের একটি বিট অফিসে সারারাত আটকে রেখে অর্থ Read more

সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১
সরিষাবাড়ীতে একটি মন্দিরে সাতটি প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ১

জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন Read more

৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন