নিখোঁজ সিনিয়র সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহটি মুন্সীগঞ্জ সদর হাসপাতালে রয়েছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ সালেহ আহমেদ পাঠান জানান, কলাগাছিয়া এলাকায় নদী থেকে ষাটোর্ধ্ব সাংবাদিকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। লাশের সঙ্গে রমনা থানায় নিখোঁজ ঘোষিত ব্যক্তির ছবির মিল পাওয়ায় বিষয়টি রমনা থানাকে জানানো হয়েছে।রমনা বিভাগের পুলিশ উপ-কমিশনার মাসুদ আলম বলেন, মোটামুটি নিশ্চিত হওয়া গেছে যে নদীতে পাওয়া লাশটি বিভুরঞ্জন সরকারের। তার পরিবার আসলে শনাক্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।৭১ বছর বয়সী বিভুরঞ্জন আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত। গতকাল সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভুরঞ্জন সরকারের ছেলে ঋত সরকার জানান, বাসা থেকে বের হওয়ার সময় তিনি ভুলে মোবাইল ফোন বাসায় রেখে যান। অফিসে যোগাযোগ করা হলে সেখানেও তিনি যাননি। এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে রমনা থানায় একটি নিখোঁজের জিডি করা হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালো ঘুম কেন জরুরি?
ভালো ঘুম কেন জরুরি?

Source: রাইজিং বিডি

শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার
শিক্ষিত হয়েও বেকার, ‘ভিক্ষা নয়, সম্মানের চাকরি চাই’: শাহিদা আক্তার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকার একটি হতদরিদ্র পরিবার। মৃত ছফর আলীর সহধর্মিণী শামেলা বেগমের বড় মেয়ে শারীরিক Read more

শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ
শ্রীপুরে পিস্তল ঠেকিয়ে স্কুলছাত্র অপহরণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার হাজী মার্কেট এলাকা থেকে পিস্তল ঠেকিয়ে এক স্কুলছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল পৌনে ৫টার Read more

দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ
দেশে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি Read more

পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে
পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ছেলে

পর্তুগালের বয়সভিত্তিক দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো ডস সান্তোস। আগামী জুনে ১৫ বছর পূর্ণ হবে রোনালদোর Read more

স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা: জেলখানা আমার জন্য নেয়ামত
স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা: জেলখানা আমার জন্য নেয়ামত

মুন্সীগঞ্জ জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান বলেছেন, ‘জেলখানা আমার জন্য নেয়ামত। জেলে পবিত্র কোরআন শরীফ পড়া শিখেছি। এখন নিয়মিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন