যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল বানী সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকাগুলো এখনও ইসরায়েলি সামরিক দখলে রয়েছে, সেখানেই তারা নিহত হন।গাজা সিটির তুফাহ এলাকায়, যেখানে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল, সেখানে গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এছাড়া ৩১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়; তার বুকে গুলির ক্ষত ছিল।মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে কাজ করা শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালে আরো একজন ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।এর আগে রবিবারই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়; যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এতে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ এবং গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০০ জনের বেশি আহত হয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) Read more

বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে
বেনাপোলে প্রেমিক-প্রেমিকার আত্মসমর্পণ: প্রেমিক জেলে, প্রেমিকা হেফাজতে

অপহরণের দুই দিন পর কথিত প্রেমিক প্রেমিকা যশোরের বেনাপোল পোর্ট থানায় স্ব-ইচ্ছায় ধরা দিয়ে এখন জেল হাজতে।বুধবার দুপুরের দিকে তারা Read more

পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস
পুঠিয়ায় সেমাই ও বেকারিতে প্রশাসনের অভিযান, জরিমানা ও পণ্য ধ্বংস

পবিত্র রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকায় একটি সেমাই ও বেকারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা Read more

পৈত্রিক জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে জখম করল বড় ভাই
পৈত্রিক জমি নিয়ে বিরোধ, ছোট ভাইকে কুপিয়ে জখম করল বড় ভাই

ফরিদপুরের আলফাডাঙ্গায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।এ ঘটনায় বৃহস্পতিবার Read more

সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা
সিজারের সময় পেট কেটে নবজাতকের মৃত্যু, চিকিৎসক লাপাত্তা

বরগুনার তালতলী উপজেলায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পেট কেটে মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা Read more

টাঙ্গাইলে শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে শিক্ষক সমিতির পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন শিক্ষকরা। রোববার (৬ এপ্রিল) দুপুরে ঘাটাইল উপজেলা প্রাথমিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন