কিশোরগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৬ জন আহত হয়েছেন। বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।শুক্রবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলার বৌলাই রাজকুন্তি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইমরানুল হক হিমেল বৌলাই মূলসতাল এলাকার মো. হাবিবুর রহমান হবির ছেলে। তিনি রাজন গ্রুপের সমর্থক ছিলেন বলে জানা গেছে।স্থানীয়রা জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বৌলাই এলাকার বাসিন্দা জেলা যুবদলের তথ্য সম্পাদক আলী আব্বাস রাজন ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে আজ শুক্রবার বিকেলে বৌলাই বাজারের কাছে রাজকুন্তি এলাকায় উভয়পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২৬ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজন গ্রুপের সমর্থক ইমরানুল হক হিমেল। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনার পর হিমেলের সমর্থকরা বৌলাই এলাকায় বেশ কিছু বসতবাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা তাদের রাস্তায় আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আশপাশে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সংঘর্ষে একজন মারা যাওয়াসহ অনেকেই আহত হয়েছে।’ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটজনকে হেফাজতে নিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩০ মার্চ) Read more

ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান
ইসরায়েলি গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইরানে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সকালে মোহসেন লাঙ্গারনেশিন Read more

৫ অভিনেত্রীর জন্মদিন আজ
৫ অভিনেত্রীর জন্মদিন আজ

আজ ১২ আগস্ট, আজকের এই দিন তারকা জগতের এক বিশেষ দিন। বিনোদন অঙ্গনে যেন জন্মদিনের উৎসব আজ। আজকের এই একই Read more

বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২
বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লীতে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলেকে গুলি করেছেন সাবেক এমপির পিএস গোলাপ প্রামানিক। এসময় বাধা দিতে Read more

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪
চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৪

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামিকে আটক করা হয়েছে।সোমবার (৫ মে) সকাল ১১টা পর্যন্ত কক্সবাজার পুলিশ সুপার সাইফ উদ্দিন Read more

শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন