গাজীপুরের শ্রীপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খাওয়ায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনাচালকসহ অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।শুক্রবার (২২ আগস্ট) ভোরে তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম নমিতা রানী (২৭)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের বাসিন্দা ও মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলসের শ্রমিক ছিলেন।প্রত্যক্ষদর্শী সবুজ মিয়া জানান, শ্রমিকবাহী লেগুনাটি বরমী বাজার থেকে মোশারফ স্পিনিং মিলসের দিকে যাচ্ছিল। টেপিরবাড়ী এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খায়। এতে সামনের সিটে বসা নমিতা রানী ঘটনাস্থলেই মারা যান। তিনি লেগুনাচালকের স্ত্রীও ছিলেন।শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করি। লেগুনাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এতে আটকা পড়েন নমিতা রানী। পরে তাঁর লাশ উদ্ধার করা হয়। অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক সময়ের কণ্ঠস্বরকে জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খায় এবং ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ
ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়িয়েছে। এর আগেও এ প্রতিষ্ঠান দুটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে Read more

ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১
ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

নওগাঁয় ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মূলহোতা শাহাজান (৬৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন Read more

জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী
জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির: শামীম পাটোয়ারী

গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে এখন রক্ষার দায়িত্ব বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি বেসরকারি Read more

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে Read more

বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক
বরগুনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ দুই কারবারী আটক

বরগুনা পাথরঘাটার কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৮৫ হাজার টাকা মূল্যের ১৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া Read more

আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা
আবারও ‘বাংলাদেশি’ হিসেবে আটকের ভয়ে গুরুগ্রাম ছাড়ছেন পশ্চিমবঙ্গের অনেক মুসলমান বাসিন্দা

গত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ 'বাংলাদেশি' ধরার যে অভিযান চলছে, সেই প্রক্রিয়াতেই আটক করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদেরও। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন