বাসায় অতিথি এলেই পরিচিত সেই প্রশ্ন-“ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ডটা বলবে?” অথচ সেই পাসওয়ার্ডটা হয়ত আপনার মনে নেই, কিংবা এতটাই জটিল যে বলা বা টাইপ করাই মুশকিল!তবে প্রযুক্তির অগ্রগতির কল্যাণে এখন আর মুখস্থ রাখার দরকার নেই। কিউআর কোড কিংবা অন্যান্য সহজ ফিচারের মাধ্যমে নিরাপদেই শেয়ার করা যাচ্ছে ওয়াই-ফাইয়ের তথ্য।কিউআর কোডে সহজ শেয়ারিংঅ্যান্ড্রয়েড ও আইফোন উভয় ধরনের স্মার্টফোনেই কিউআর কোড ব্যবহার করে সহজেই ওয়াই-ফাই শেয়ার করা যায়।অ্যান্ড্রয়েড ১০ বা এর নতুন সংস্করণ চালিত ফোনে সুবিধাটি সাধারণত আগে থেকেই থাকে।যেভাবে করবেন:১) ফোনের Settings > Network & Internet-এ যান২) Internet অপশনে গিয়ে সংযুক্ত ওয়াই-ফাইয়ের পাশে থাকা Settings আইকনে চাপুন৩) Share অপশনে ট্যাপ করলে দেখা যাবে একটি কিউআর কোড (অনেক ক্ষেত্রে আনলক দিতে হতে পারে)৪)অতিথিরা কিউআর কোডটি স্ক্যান করলেই যুক্ত হয়ে যাবেন ইন্টারনেটেতবে অনেকসময় দেখা যায় স্ক্যান কাজ করছে না। সেক্ষেত্রে কোডের নিচেই ওয়াই-ফাই পাসওয়ার্ডটি দেখা যাবে —যা ম্যানুয়ালি টাইপ করে সংযুক্ত হওয়া সম্ভব।অ্যান্ড্রয়েডে কুইক শেয়ারQuick Share হলো অ্যান্ড্রয়েড ফোনের আরেকটি বিল্ট-ইন সুবিধা, যা পিয়ার-টু-পিয়ার ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে কাজ করে। বিশেষ করে গুগল পিক্সেল বা স্যামসাং ফোনে এটি জনপ্রিয়।ব্যবহার পদ্ধতি:১) Settings > Network & Internet > Internet এ যান২) যুক্ত ওয়াই-ফাইয়ের পাশে থাকা Settings চাপুন৩) এবার Share অপশন নির্বাচন করুনএ পদ্ধতি কেবল অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড ফোনেই কাজ করে। আইফোন বা কম্পিউটারে এ পদ্ধতি ব্যবহার করা যায় না। কুইক শেয়ারের মাধ্যমে আশপাশে থাকা অন্য অ্যান্ড্রয়েড ফোনে ওয়াই-ফাই পাঠানো যাবেঅতিথিদের জন্য আলাদা নেটওয়ার্কবাড়ির ওয়াই-ফাই আরও নিরাপদ রাখতে তৈরি করা যেতে পারে আলাদা গেস্ট নেটওয়ার্ক। ফলে মূল ওয়াই-ফাই পাসওয়ার্ড ছাড়াই অতিথিরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পায়। এ ক্ষেত্রে মূল রাউটারের মধ্যেই আলাদা একটা নেটওয়ার্ক তৈরি করা হয়। চাইলে গেস্ট নেটওয়ার্কে আলাদা পাসওয়ার্ডও দেওয়া যায়। আজকাল বেশির ভাগ রাউটারেই এ গেস্ট নেটওয়ার্ক বা মাল্টিপল এসএসআইডি তৈরির সুবিধা থাকে।একসময় যেখানে ওয়াই-ফাই পাসওয়ার্ড শেয়ার করা মানেই ছিল “কাগজ খুঁজে বের করা” বা “বারবার মুখে বলে যাওয়া”, এখন সেটি রূপ নিয়েছে স্ক্যানের খেলায়। প্রযুক্তির এমন সহজ সমাধান শুধু সময়ই বাঁচাচ্ছে না, বরং বাড়াচ্ছে নিরাপত্তাও।তথ্যসূত্র : মেকইউজঅবআরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া
চীনের প্রভাব ঠেকাতে নতুন চুক্তি করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

চীনের প্রভাবশালী বিরল খনিজ বাজারে ভারসাম্য আনতে নতুন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। দেশ দুটি বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ খনিজ Read more

শাকিবের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় কে এগিয়ে অপু না বুবলী
শাকিবের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় কে এগিয়ে অপু না বুবলী

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলীর সম্পর্কের টানাপোড়েন, ইঙ্গিত আর নীরব প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই Read more

বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু
বেগম জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছিল: সালাম পিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকেও কারাগারে Read more

চুয়াডাঙ্গায় অর্নাস পড়ুয়া কিশোরীর আত্মহত্যা
চুয়াডাঙ্গায় অর্নাস পড়ুয়া কিশোরীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে অর্নাস পড়ুয়া সাগরিকা খাতুন (২০) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২ Read more

মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা
মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ Read more

কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব
কন্যা সন্তানের বাবা হয়ে আলহামদুলিল্লাহ বললেন অপূর্ব

বাবা হলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার স্ত্রী শাম্মা দেওয়ান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে সোশ্যাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন