কিশোরগঞ্জে গাড়ি কিনার জন্য টাকা ধার দিয়ে ফেরত চাইতে গিয়ে হত্যার হুমকির শিকার হয়েছেন আয়েশা আক্তার নামের এক নারী। এ ঘটনায় গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত তিন মাস আগে গাড়ি কিনার কথা বলে প্রতিবেশী ভাড়াটিয়া মো: লুৎফুর রহমান তিন লাখ টাকা ধার নেন ভুক্তভোগী আয়েশার কাছ থেকে। টাকা ধার নেয়ার পরেই লুৎফুরের আচরণে ভিন্নতা লক্ষ্য করা যায়; কথাবার্তায় খারাপ ব্যবহার করতে থাকেন। টাকা দিয়ে গাড়ি কিনার কথা থাকলেও লুৎফুর গাড়ি কিনেননি। এমতাবস্থায় আয়েশা লুৎফুরের কাছে টাকা চাইলে নানান তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সালিসি দরবারে লুৎফুর টাকা নেয়ার কথা স্বীকার করে ১০০ টাকা মূল্যের তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর করেন এবং তার স্বাক্ষরিত তিন লাখ টাকা উল্লেখ করে কৃষি ব্যাংক করিমগঞ্জ শাখার একটি চেক প্রদান করেন। পরবর্তীতে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) লুৎফুরের কাছে টাকা ফেরত দিতে বললে আয়েশাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় টাকা নেয়ার কথা অস্বীকার করে আয়েশাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেন।ভুক্তভোগী আয়েশা আক্তার বলেন, ‘লুৎফুর আমার বোনের বাসায় ভাড়া থাকতো, সেখানে আমিও ভাড়াটিয়া ছিলাম। শুরুর দিকে ভালো আচরণ করে লুৎফুর আমাদের সাথে পারিবারিক সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে গাড়ি কিনার কথা বলে তিন লাখ টাকা ধার চাইলে আমি তাকে বিশ্বাস করে ধার দিই। কিন্তু যখন দেখি লুৎফুর টাকা দিয়ে গাড়ি কিনে নি, তখন টাকা চাইলে নানান তালবাহানা করতে থাকে। তার আচরণে অসন্তুষ্ট হয়ে স্থানীয় দরবার ডাকলে সেখানে লুৎফুর টাকা নেয়ার কথা স্বীকার করে স্ট্যাম্পে স্বাক্ষর করে। এসময় লুৎফুরের নিজস্ব কৃষি ব্যাংকের একাউন্টের একটি চেকে তিন লাখ টাকা উল্লেখ করে স্বাক্ষর করে দেন।’আয়েশা আক্তার বলেন, ‘আমি আমার পাওনা টাকা চাইলে সে একপর্যায়ে উত্তেজিত হয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নানা ধরনের হুমকি দিয়ে পাওনা টাকা ফেরৎ দেবেনা বলে। আর পাওনা টাকা ফেরত চেয়ে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করলে আমাকে খুন জখম করার হুমকি দেয়। বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। তাই আমি চিন্তিত হয়ে নিজের নিরাপত্তার জন্য থানায় আইনের আশ্রয় গ্রহণ করেছি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, রাষ্ট্র ও সরকারের কাছে আমি বিচার প্রার্থনা করছি।’এ বিষয়ে অভিযুক্ত মো: লুৎফুর রহমানের ফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে জানান, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বিএসইসির ২২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে মামলার আসামি ১৪ জন Read more

১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার
১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে প্রায় ১৩ বছর পর অবশেষে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।বুধবার (২৮ মে) Read more

আফ্রিকার প্রথম নোবেলজয়ীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন
আফ্রিকার প্রথম নোবেলজয়ীর ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী নাইজেরিয়ার প্রখ্যাত লেখক, নাট্যকার ওলে সোইয়িংকার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৬ সালে আফ্রিকার প্রথম ব্যক্তি হিসেবে Read more

বড় দুঃসংবাদ, ফের বাড়বে চালের দাম
বড় দুঃসংবাদ, ফের বাড়বে চালের দাম

বিগত বছরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দামে ধান-চাল ক্রয় করছে সরকার। সরকারের বেশি দামে কেনার কারণে বাজারে চালের দাম Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২০ ডিসেম্বর) রাতে কয়েকজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন