মাত্র দুই দিন আগেই বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা এসেছিলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তরফ থেকে। নারায়ণগঞ্জ টু ঢাকা রুটের বন্ধন ও উৎসব বাসের ভাড়া ৫০ টাকা থেকে এক লাফে ৫৫ টাকা নির্ধারণের ঘোষণা দেন তিনি। এমন সিদ্ধান্তে ক্ষোভ দেখা দেয় স্থানীয় জনসাধারণের মাঝে। জেলার বিশিষ্টজন, গণমাধ্যমকর্মী ও অন্যান্য শ্রেণি-পেশার অনেকেই সেই ক্ষোভ ও বিস্ময় প্রকাশে রাখঢাক রাখেননি। অবশেষে নারায়ণগঞ্জবাসীর তীব্র ক্ষোভের মুখে অবশেষে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘অনিবার্য কারণে গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। বর্তমানে ঢাকা- নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া আগের মতো বহাল থাকবে।’এর আগে গত গত ২০ আগস্ট জেলা প্রশাসন ও বিআরটিএ নারায়ণগঞ্জের রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ, পরিবহন মালিকদের সাথে আলোচনা সভা করে। এরপরেই ভাড়া বৃদ্ধির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেই সাথে সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত ও বহুল আলোচিত ‘নসিব পরিবহন’ পুনরায় চালুর সিদ্ধান্তও জানানো হয়।নসিব পরিবহনের বাসগুলোর ফিটনেস নিয়ে দীর্ঘ বছর ধরে নারায়ণগঞ্জবাসীর অভিযোগ রয়েছে। তবে সব আলোচনা ছাপিয়ে বাস ভাড়া বৃদ্ধির বিষয়টিই পরিণত হয় ‘টক অব দ্য টাউন।’ জেলার নাগরিক সমাজ, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখান করেন। জ্বালানি তেলের দাম না বাড়লেও কী কারণে বাড়লো ভাড়া, সেই প্রশ্নও উঠে সর্বত্র। অবিলম্বে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা না হলে আসে আন্দোলনের আল্টিমেটামও। সবমিলিয়ে বর্ধিত বাস ভাড়াকে কেন্দ্র করে প্রতিবাদের ভাষা হয়ে উঠে সর্বজনীন। কেউ কেউ এর পেছনে রাজনৈতিক দলগুলোর ‘চাঁদাবাজির হিস্যাকেও’ দায়ী করেন।শেষমেশ সিদ্ধান্তের দুই দিনের মাথায়ই পিছু হটেছে প্রশাসন, ভাড়া ফিরেছে আগের অঙ্কেই। যদিও সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে এর পেছনে ‘অনিবার্য কারণ’ দেখানো হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। জেলা প্রশাসক ও যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি, নারায়ণগঞ্জ- এর চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, অনিবার্য কারণবশত গত ২০ আগস্টের বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম
ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহত, নিহত ১৩: সেন্টকম

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২৯০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এ Read more

বাঘায় রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বাঘায় রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের এক গর্বিত মুখ এখন অর্ণব হাসান রতন। ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। Read more

মাত্র ১৯ দিনে কোতোয়ালি থানার ওসি ক্লোজড
মাত্র ১৯ দিনে কোতোয়ালি থানার ওসি ক্লোজড

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে দায়িত্ব নেওয়ার ১৯ দিনের মাথায় পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। Read more

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রোববার (০৮ জুন) দিনগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় Read more

এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক
এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন