কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নে ভিজিডি কার্ড নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থ নারীদের বাদ দিয়ে সচ্ছলদের নামে কার্ড তৈরি করায় সৃষ্টি হয়েছে বিতর্ক। বিতর্কের পর ইউনিয়ন পরিষদের নারী সদস্য নাসরিন পারভীন কবির ক্ষোভের বশবর্তী হয়ে শতাধিক কার্ড ছিঁড়ে পুকুরে ছুড়ে ফেলেন।বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্ড বিতরণের সময় এ ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা মুহূর্তেই ‘ভাইরাল’ হয়।স্থানীয়দের অভিযোগ, ওই ইউপি সদস্য শুধু নিজের ও মেয়ের নামেই নয়, আত্মীয়-স্বজনের নামেও ভিজিডি কার্ড করেছিলেন। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তিনি ক্ষুব্ধ হয়ে দুই শতাধিক কার্ড পানিতে নিক্ষেপ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে হ্নীলা ইউনিয়নে প্রায় দুই শতাধিক ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী, প্রতিটি কার্ডধারী নারী মাসে ৩০ কেজি চাল পাওয়ার কথা। নীতিমালায় বিধবা, তালাকপ্রাপ্ত, ভূমিহীন ও নিয়মিত আয়ের উৎসহীন নারীদের এই সুবিধা দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা উপেক্ষা করে সচ্ছল পরিবারের নাম তালিকাভুক্ত করা হয়।অভিযোগ আছে, ইউপি সদস্য নাসরিন পারভীন কবির শুধু নিজের ও মেয়ের নয়, আত্মীয়-স্বজনের নামেও কার্ড করেছেন। প্রতিবাদ উঠতেই তিনি ক্ষোভে শতাধিক কার্ড ছিঁড়ে পুকুরে ফেলে দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় নাসরিন চিৎকার করতে করতে কার্ড ছিঁড়ে পানিতে ছুড়ে ফেলে দিচ্ছেন।অভিযুক্ত ইউপি সদস্য নাসরিন পারভীন কবির অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমার আর মেয়ের নামে কার্ড করার বিষয়টি সত্য। তবে আমি আসলে অসহায়দের জন্যই এগুলো রেখেছিলাম। বিতরণের সময় হট্টগোল শুরু হলে রাগের মাথায় সেগুলো ছিঁড়ে ফেলেছি। চেয়ারম্যান আমাদের সঙ্গে সমন্বয় করেন না, নিজের ইচ্ছেমতো কার্ড বাতিল করেন।’এ প্রসঙ্গে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘ওই ইউপি সদস্য জালিয়াতি করে স্বজনদের নামেও চালের কার্ড করেছেন। বিষয়টি ধরা পড়তেই তিনি জোর করে সবগুলো ছিঁড়ে পুকুরে ফেলেন। একজন জনপ্রতিনিধির পক্ষে এ ধরনের আচরণ খুবই লজ্জাজনক।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ‘আমাদের কাছে খবর এসেছে, ইউপি সদস্য নিজের নামেও ভিজিডি কার্ড করেছেন। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নামাজ পড়ায় গোমূত্র দিয়ে দূর্গ ‘শুদ্ধ’ করলেন বিজেপি এমপি
নামাজ পড়ায় গোমূত্র দিয়ে দূর্গ ‘শুদ্ধ’ করলেন বিজেপি এমপি

ভারতের পুনের ঐতিহাসিক দূর্গ ‘শনিবার ওয়াড়া’রে নামাজ পড়ার একটি দৃশ্য ভাইরাল হয়েছে। এই ভিডিওর প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল Read more

আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প
আমরা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের খুব সন্নিকটে: ট্রাম্প

ইসরায়েল এবং হামাসের নতুন যুদ্ধবিরতি পরিকল্পনায় ইতিবাচক সাড়া দেওয়াকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে এক ‘অভূতপূর্ব’ পদক্ষেপ বলে জানিয়েছেন মার্কিন Read more

সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প
সিরিয়ার ওপর থেকে এবার নিষেধাজ্ঞা তুলে নিলো ট্রাম্প

সিরিয়ার ওপর থেকে যাবতীয় মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর Read more

ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা জোরদার
ওসমান হাদি গুলিবিদ্ধ: ঢামেকে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় ওসমান Read more

কোনো কঠিন কাজ সামনে আসলে যে দোয়া পাঠ করবেন
কোনো কঠিন কাজ সামনে আসলে যে দোয়া পাঠ করবেন

আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হলে মুমিনের সব কাজে প্রতিদান রয়েছে। সব কাজে দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা উচিত। এর মাধ্যমে আল্লাহর Read more

হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন