রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী প্রশাসন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৪৪৯৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৪০৯৪ জন পরীক্ষার্থী। সেই হিসাবে এই ইউনিটে আসন প্রতি লড়বেন প্রায় ৬ জন শিক্ষার্থী। তবে পূর্বে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক রিফান্ড আবেদনকারীর সংখ্যা ৮৯০ জন। রাজধানীর সরকারি সাত কলেজকে একত্র করে গঠিত এই বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সুযোগ পাবেন প্রায় সাড়ে ১১ হাজার শিক্ষার্থী।ভর্তি পরীক্ষায় MCQ পদ্ধতিতে ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের জন্য ৫০ নম্বর ও সাধারণ জ্ঞান থেকে ৫০ নম্বারের প্রশ্ন থাকবে। মেধা তালিকায় প্রস্তুতির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর বিবেচনা করা হবে। প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সাতটি কলেজের অভ্যন্তরে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানের জন্য অন্তবর্তীকালীন প্রশাসনের পাশাপাশি ইউজিসি টিম ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলোতে পরিদর্শন করবেন বলে জানা গেছে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘পরীক্ষা কেন্দ্রগুলোর নিকটবর্তী থানার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। সার্বিক নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরাও স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করবে। আমরা আশাবাদী, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।’প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর। এর মধ্যে এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ হবে। কলেজ ও বিষয় পছন্দ করতে হবে অনলাইনে। ২০ অক্টোবর বিষয় বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে। ২৫ অক্টোবর ভর্তি শেষ হবে এবং ৩০ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস শুরু হবে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা
চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

চাঁদপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় Read more

মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ
মে মাসে সাগরে ডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

চলতি মে মাসেই সমুদ্রে নৌযাত্রায় কমপক্ষে ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার (২৩ মে) সংস্থাটি জানায়, মিয়ানমারে মানবিক Read more

ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর
ঢাবিতে ঈদ সামনে রেখে নিরাপত্তা জোরদার, কাল থেকে কার্যকর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল বুধবার (৪ জুন) থেকে ১৪ জুন ২০২৫ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও শিক্ষা কার্যক্রম Read more

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল হক নুর

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।রোববার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীর ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস বা ব্লেন্ডেড লার্নিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। Read more

পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে জাজিরাবাসী
পদ্মা সেতু প্রকল্পের রক্ষা বাঁধে আবারও ধস, আতঙ্কে জাজিরাবাসী

শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাটে পদ্মা সেতু প্রকল্পের সংলগ্ন তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে মাত্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন