ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরাইলের ওপর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি তুলেছে।এআইএসি আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর আগেই এ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে,‘ইসরাইলকে এই যুদ্ধ থামাতে হবে এবং ফুটবল বিশ্বকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ খবর আল জাজিরাএআইএসি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে যাতে ইসরাইলের সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব উয়েফা ও ফিফাকে জানানো হবে। তারা দাবি করেছে, এই পদক্ষেপ মানবিকতার দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় এবং বৈধ।চিঠিতে বলা হয়েছে,‘এখন প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে যেখানে অনেক কোচ, ম্যানেজার এবং অ্যাথলেটও নিহত হচ্ছেন। এই পরিস্থিতিতে ইসরাইলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা একেবারে প্রয়োজনীয় এবং বৈধ পদক্ষেপ হবে। অতীতের বেদনাকে মানবতা এবং বিবেকের বিপরীতে রাখা অসম্ভব।’এআইএসি’র সহসভাপতি জিয়ানকার্লো কামোলেসে মন্তব্য করেছেন,‘আমরা যদি চাইতাম তাহলে শুধু খেলার দিকে মনোযোগ দিতে পারতাম। কিন্তু আমরা মনে করি, এটিই সঠিক পদক্ষেপ নয়।’গত বছর ইসরাইলের সঙ্গে ইতালির নেশন্স লিগের ম্যাচের আগে ও পরে বিক্ষোভ হয়েছিল। সেসময় স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং স্টেডিয়ামের ছাদে স্নাইপারও মোতায়েন করা হয়েছিল।এরপর থেকে পরিস্থিতি আরও মারাত্মক হয়ে উঠেছে, যেখানে চলতি মাসের শুরুর দিকে ২২ মাসব্যাপী যুদ্ধে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।এআইএসি’র সহসভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি আরও বলেন,‘বিশ্ব আজ আগুনে জ্বলছে, ফিলিস্তিনিরা নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে উদাসীন থাকা একেবারেই অগ্রহণযোগ্য।’এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ
২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন ব্যারিস্টার ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান Read more

কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র
কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মসজিদের নাম ভাঙিয়ে জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় Read more

নুতন বছরে সাফল্য পেতে শুরু থেকেই বাদ দিন ৭ অভ্যাস
নুতন বছরে সাফল্য পেতে শুরু থেকেই বাদ দিন ৭ অভ্যাস

মেধা থাকলেই সাফল্য পাওয়া যায়, সব সময় এমন নাও হতে পারে। অনেক সময় মানুষের কিছু অভ্যাস ও মানসিকতা এগিয়ে যাওয়ার Read more

ববি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের পদত্যাগ
ববি রেজিস্ট্রার অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক Read more

ভারতীয় ভিসা সেন্টার চালু
ভারতীয় ভিসা সেন্টার চালু

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ Read more

মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে মো. রাসেল (২৭) নামে এক সন্ত্রাসীর দু’চোখ বিনষ্ট ও হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) দিবাগত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন