নাটোরের লালপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। নিয়ম-নীতির তোয়াক্কা না করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলন করায় এ অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার লালপুর মৌজার চর এলাকায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনীর একটি দল।জানা যায়, স্থানীয় মোল্লা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজায় ইজারা প্রাপ্ত হলেও, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে লালপুর মৌজার চর জাজিরা এলাকায় বালু উত্তোলন শুরু করে আসছিল। ফলে নদীভাঙনের ঝুঁকিসহ আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলন করায় লালপুর শহরসহ আশপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।এমন পরিস্থিতিতে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মসলেমপুর গ্রামের  মো:মাসুম শেখ (২৩), মো: আদিল শেখ (৩৩), মো:জাহিদুল ইসলাম (২৯)। আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে লালপুর থানায় হস্তান্তর করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, ‘এভাবে নিয়ম বহির্ভূত বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন ও কৃষিজমি ক্ষতির শিকার হয়ে পুরো লালপুর উপজেলা মারাত্মক ঝুঁকিতে পড়বে।’লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশ, কৃষিজমি ও নদীভাঙনের জন্য মারাত্মক হুমকি। সরকার নির্ধারিত নিয়ম ও ইজারা ব্যতীত যে কোনো ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। নিয়ম অমান্য করে যারা অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, শঙ্কা অমর্ত্য সেনের
আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, শঙ্কা অমর্ত্য সেনের

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় ‘ভারতের তরুণ সমাজ: Read more

ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ
ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় Read more

ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু
ফুলবাড়ীতে সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে পৃথক তিনটি ঘটনায় তিন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) Read more

কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট
কুমিল্লা বোর্ডে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট

কুমিল্লা বোর্ডে গত ১০ জুলাইয়ের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। রোববার (২০ জুলাই) দুপুরে Read more

ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

দীর্ঘ ৪১ বছরের শিক্ষকতা জীবনের পর সহকারি শিক্ষক হাফেজ মাওলানা কাজী মো. আবুল কালামকে এক আবেগঘন, স্মরণীয় ও রাজকীয় বিদায় Read more

গণহত্যার দাবি অস্বীকার করে নেতানিয়াহু বললেন ‘গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’
গণহত্যার দাবি অস্বীকার করে নেতানিয়াহু বললেন ‘গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি’

জাতিসংঘ কমিশনের সাম্প্রতিক অনুসন্ধান সত্ত্বেও গাজায় গণহত্যার দাবি অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরার খবরে বলা হয়, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন