গাইবান্ধার সাঘাটায় কলেজ ছাত্র সিজু মিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় সাঘাটা থানার ওসিসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) মামলাটি দায়ের করেন নিহত সিজুর মা রিক্তা বেগম। গাইবান্ধা সাঘাটা থানার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক পাঁপড়ি বড়ুয়া অভিযোগ আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। অভিযোগপত্রে ১৫ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত করে আসামি করা হয়। নামীয় আসামিরা হলেন, সাঘাটা থানার ওসি বাদশা আলম, এএসআই রাকিবুল ইসলাম, এএসআই মশিউর, এএসআই মহসিন আলী সরকার, এএসআই আহসান হাবিব, এএসআই উজ্জল, এএসআই (ডিউটি অফিসার) লিটন মিয়া, হামিদুল ইসলাম, আজাদুল ইসলাম, নয়ন চন্দ্র, জয় চন্দ্র, ধর্মচন্দ্র বর্মণ, সাব্বির হোসেন, ইউসুফ আলী, মমিনুল ইসলাম। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কলেজ ছাত্র সিজু মিয়াকে পরিকল্পিতভাবে থানা ডেকে নিয়ে গিয়ে আসামিরা তাকে হত্যা করে পরিকল্পিত হত্যাকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে। গাইবান্ধা আদালতের পুলিশের উপ-পরিদর্শক জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন, বিষয়টি শুনেছি। উল্লেখ্য, গত (২৪ জুলাই) বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কলেজ ছাত্র ও সদর উপজেলা গিদারী ইউনিয়ন ছাত্র শিবির নেতা সিজু মিয়াকে কৌশলে থানার ডাকে ও তার কাছে ফোন জব্দ করে এসআই রাকিব। এর কয়েক ঘণ্টা পরে ফোন ফেরত না পেয়ে সেই রাত পৌনে দশটার দিকে সিজু মিয়া গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এসআই রাকিবের উপর হামলার চেষ্টা করলে পুলিশের এএসআই মহসিন আলী বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে থানার থেকে পালিয়ে থানার সামনের পুকুরে ঝাঁপ দেয় সিজু মিয়া। পরদিন শুক্রবার সকাল ৯টার দিকে সাঘাটা থানার সামনের পুকুরের কচুরিপানার মধ্যে থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অজ্ঞাতনামা হিসেবে ওই সিজুর মরদেহ উদ্ধারের দাবি করে পুলিশ। পরের দিন শনিবার পুকুরে সিজুকে পুলিশ কর্তৃক পিটিয়ে হত্যার একটি ভিডিও ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরে সেই দিনই গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে এলাকাবাসী। পরের দিন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন করে সচেতন নাগরিক সমাজ ও স্থানীয়রা। এ ঘটনায় সংবাদ প্রকাশের পরে টনক নড়ে প্রশাসনের। ঘটনাটি তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ। অপর সদস্যরা হলেন মোছাঃ রুনা লায়না, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম ম্যানেজমেন্ট, ডিআইজি রংপুর রেঞ্জ ও গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো: শরিফুল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)। স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি Read more

ভারতে মাথায় চুল গজানোর চেষ্টায় বাংলাদেশের সাবেক পলাতক এমপি
ভারতে মাথায় চুল গজানোর চেষ্টায় বাংলাদেশের সাবেক পলাতক এমপি

গত বছররের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীসহ অনেক সংসদ সদস্য ভারতে পালিয়ে যান। মঙ্গলবার (১৯ Read more

৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী
৮ মাস কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশি দুই নারী

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটকের পর আট মাস কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারী দেশে Read more

সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ে অস্ত্র উঁচিয়ে হুমকি: সেই বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে চাঁদা চেয়ে না পেয়ে বন্দুক দিয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০
জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০

মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে Read more

ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে
ঝড়ের তাণ্ডবে ফুলবাড়ীতে ধানক্ষেত উল্টে পড়ল, কৃষক বিপাকে

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কুড়িগ্রামের ফুলবাড়ীতে টানা বৃষ্টিপাত ও ঝড়োবাতাসে আমন ধান হেলে পড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিপাত ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন