গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কফিল উদ্দিন (৫০) নামে এক দিনমজুরকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে শিশুটি খেলতে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাকে বনের ভেতরে নিয়ে গিয়ে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করে। শিশুটি পালিয়ে এসে স্থানীয়দের ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।আটককৃত কফিল উদ্দিন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাসিন্দা। তিনি কালিয়াকৈরের বটতলা দিঘীরপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুর হিসেবে কাজ করতেন।কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তকে থানায় হস্তান্তরে প্রক্রিয়াধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর
গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

নিরাপত্তা শঙ্কায় থাকা ২০ জন রাজনৈতিক ব্যক্তিকে গানম্যান দেওয়ার সিন্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত Read more

থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

টানা ৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, Read more

শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু
শেখ হাসিনা নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। এর Read more

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের নতুন পূর্বাভাস

বাংলাদেশের দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) নিয়ে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এ সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন