খাগড়াছড়ির রামগড় পৌর এলাকায় নিজ ঘর থেকে বৃদ্ধ মা ও মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে পৌরসভার ৭নং ওয়ার্ড পূর্ব বাগান টিলা এলাকায় মৃত পাতিল বেপারির বাড়ি থেকে মা আমেনা খাতুন (৯০) ও মেয়ে রাহেনা আক্তার (৩৫) এর গলা কাটা মৃতদেহ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।ঘটনার খবর চারদিকে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। চারদিকের মানুষ বাড়িতে একনজরে দেখার জন্য সেখানে ভীড় জমান। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত দুইজনের বাড়িতে তারা একা থাকতো, পরিবারে কোন পুরুষ থাকতো না। পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। গবাদি পশু ও হাসমুরগী লালন পালন করে, মানুষের সহযোগিতায় সংসার চলাতেন নিহত মা-মেয়ের।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি, গোয়েন্দা সংস্থাসহ সকল প্রশাসনের উপস্থিতি দেখা গেছে। রামগড় থানা অফিসার ইনচার্জ ওসি মইন উদ্দিন জানান, ‘আমরা ঘরে জবাই করা মৃতদেহ দুটির সুরতহাল তৈরি ও জেলা ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত অপেক্ষায় আছি। তারপর ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হবে।’পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পরবর্তীতে মামলার বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। দোষী যেই হোক, আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে গরীব অসহায় পরিবারের দুইজনকে জোড়া খুনের ঘটনায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় গ্রামবাসী। নিহত আমেনা খাতুনের ৫ ছেলে ও ২ মেয়ে রয়েছে, তার মধ্যে ছোট মেয়ে রাহেনা আক্তার নিহত হয়েছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সড়ক দুর্ঘটনায় বিয়ের কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত
সড়ক দুর্ঘটনায় বিয়ের কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বিয়ের কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মানিকঝুড়ি Read more

মুরাদনগরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
মুরাদনগরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে Read more

পানির অভাবে জমিতেই পড়ে পাট, বিপাকে কুড়িগ্রামের চাষিরা
পানির অভাবে জমিতেই পড়ে পাট, বিপাকে কুড়িগ্রামের চাষিরা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানির সংকটে পাট চাষে বিপাকে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। সময়মতো পাট কাটা সম্ভব হলেও জাগ দেওয়ার মতো পানির ব্যবস্থা Read more

নদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝাঁপ, লাশ খুঁজছে পরিবার
নদীতে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝাঁপ, লাশ খুঁজছে পরিবার

ভোলা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া এমভি কর্নফুলি -১১ লঞ্চ থেকে সেকান্তর রাঢ়ী (৩৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক নদীতে Read more

আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন
আওয়ামী লীগ নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ি ভাঙচুর, আগুন

কিশোরগঞ্জের যশোদল ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম রতনের বাড়িঘরে ভাঙচুর করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের Read more

কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত “ব্ল্যাক ডায়মন্ড”
কোরবানির বাজার কাঁপাতে প্রস্তুত “ব্ল্যাক ডায়মন্ড”

কোরবানির ঈদ এলেই দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এবারও এর ব্যত্যয় ঘটেনি। গরুটি শান্ত প্রকৃতির, রং কালো। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন