খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে একটি অবৈধ সীসা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বুধবার (২০ আগস্ট) দুপুরে রামগড় উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানার দায়িত্বরত মো. ফজলুল ইসলাম নামক ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীন ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় মানুষদের দাবি, ব্যাটারি পোড়ানোয় এখানকার পরিবেশে দুর্গন্ধ ছড়ায়, ফলে মানুষের শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, কারখানাটিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছিল। এর ফলে মানবস্বাস্থ্যের ঝুঁকিসহ আশপাশের পরিবেশ হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তাই উক্ত কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের জনদুর্ভোগ লাগবে, সব সময় অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও অভিযানে অংশ নেন যৌথ বাহিনীর সদস্যবৃন্দ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকৃতির আগুনলাল ভালোবাসা: কৃষ্ণচূড়া ফুল
প্রকৃতির আগুনলাল ভালোবাসা: কৃষ্ণচূড়া ফুল

গ্রীষ্মের খরতাপে পুড়তে থাকা প্রকৃতির মাঝে হঠাৎ এক আগুনলাল আবির্ভাব কৃষ্ণচূড়া। রাস্তার ধারে, স্কুল প্রাঙ্গণে কিংবা শহরের ব্যস্ত সড়কে, এ Read more

বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের টাকা ফেরত দিল বিআরটিএ
বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের  টাকা ফেরত দিল বিআরটিএ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন।ঈদকে কেন্দ্র Read more

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাঝিপাড়া ১৮ কিলো নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন দুইজন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে Read more

মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র
মোগল-আরাকানি যুদ্ধের স্মৃতি, মোগলদের প্রথম জাহাজ নিয়ন্ত্রণ কেন্দ্র

বন্দরনগরী চট্টগ্রামের নিকটবর্তী উপজেলা আনোয়ারা। এই উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রাম। এই গ্রামের পাশেই মাঝারি উচ্চতার একটি টিলা। পাঁচ মিনিটের Read more

দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ
দুই দিনে বেনাপোল দিয়ে রপ্তানি হলো প্রায় ৬৪ মেট্রিক টন পদ্মার ইলিশ

দেশের বাজারে এক কেজি ইলিশের দাম দুই হাজার টাকার উপরে। আর ভারতে রপ্তানি হচ্ছে মাত্র এক হাজার ৫৩৩ টাকা দরে। Read more

কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লায় যুবদল নেতা রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় যুবদল নেতা মাহাবুল আলী রাশেদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শাসনগাছা বাস মালিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন