জয়পুরহাটে এক নারী পরিবার কল্যাণ সহকারীকে যৌন নিপীড়নের দায়ে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।বুধবার (২০ আগস্ট) দুপুরে মামলায় করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অভিযুক্ত আবু মুসা (৩৮) জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। তিনি জয়পুরহাট পৌরসভার গাড়িয়াকান্তা এলাকার মতিয়ার রহমানের ছেলে বলে জানা গেছে।মামলার সূত্রে জানা যায়, পরিচয়ের সুবাদে ওই নারীকে প্রায়ই মোবাইল ফোনে বিরক্ত করতেন আবু মুসা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে আপত্তিকর বার্তাও পাঠাতেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই নারী অসুস্থ ফুফুকে দেখতে জয়পুরহাট শহরে গেলে আবু মুসা তার সঙ্গে সাক্ষাৎ করে চা খাওয়ার প্রলোভনে কৌশলে শহরের মাস্টারপাড়ার একটি বাসায় নিয়ে যান। সেখানে একটি ঘরে বসে তিনি ওই নারীকে কু-প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে জোরপূর্বক ধস্তাধস্তি শুরু করেন এবং যৌন কামনা চরিতার্থের উদ্দেশ্যে ওই নারীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।এসময় ওই নারী চিৎকার করে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করলে আবু মুসা তার হাত চেপে ধরেন। পরে আবারও চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আবু মুসাকে আটক করেন। এরপর ভুক্তভোগী নারী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু মুসাকে আটক করে থানায় নিয়ে যায়।জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, ওই নারী বাদী হয়ে আবু মুসার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী জানান, এ বিষয়ে বিভাগীয় ব্যবস্থার গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন

ছিনতাই, সংকেত বাতির সেবা না থাকায় অনুমান নির্ভর করে ট্রেন যাত্রাবিরতি দেয় ও ছেড়ে যায়। নানা স্বল্পতায় দুর্ভোগ চরমে ব্রাহ্মণবাড়িয়ার Read more

ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও Read more

৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৬টি সংস্থাকে Read more

মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা
মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশুকন্যাকে দেড় লাখে বিক্রি করলেন বাবা

পারিবারিক কলহের জেরে স্ত্রীকে নির্যাতন করে মৌখিকভাবে ডিভোর্স দেওয়ার পর আট মাস বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি Read more

বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি‌: নাহিদ
বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি‌: নাহিদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (২২ অক্টোবর) Read more

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি: আইএইএ

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।  জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থার প্রধানের তেহরানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন