সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা হাওয়া/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এর আগে, বুধবারও দেশের ৪টি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।অন্যদিকে, নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ
গজারিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার সহকারী শিক্ষক (নূরানী বিভাগ)কে আটক করে জেল হাজতে Read more

মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ
মুন্সিগঞ্জে মেঘনায় ৩০ কেজি ইলিশ জব্দ

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য অফিস ও নৌ–পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে Read more

উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত
উপাচার্যের পদত্যাগ দাবিতে ববি শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের অপসারণে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে। এর আগে সোমবার রাত সাড়ে ৯টায় Read more

ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার
ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা গ্রেফতার

ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের এক নেতাকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম মো: ফয়সাল Read more

কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করুণ আমের মোরব্বা
কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করুণ আমের মোরব্বা

বাজারে চলে এসেছে কাঁচা আম। টক-মিষ্টি আমের মোরব্বা বানিয়ে সংরক্ষণ করার এখনই সময়। জেনে নিন কীভাবে বানাবেন। উপকরণ১. বড় কাঁচা আম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন