টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই নতুন সংস্করণ উন্মোচনের প্রচার চালানো হচ্ছে। শুরুতেই বাজারে ছাড়া হবে পিক্সেল-১০। পরে আসবে এই সিরিজের আরও কয়েকটি ধরন বা ভ্যারিয়েন্ট।গুগল জানিয়েছে, নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার ‘মেড বাই গুগল’ ইভেন্টে এই ফোন গ্রাহকদের সামনে তুলে ধরা হবে। ভারতের বাজারে পাওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। বাংলাদেশে পিক্সেল ফোনের অনুমোদিত কোনো বিক্রয়কেন্দ্র নেই।ফোনটির উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে ‘মেড বাই গুগলের’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে ফোনটির বেশকিছু ফিচার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তির তথ্যভিত্তিক ওয়েবসাইট দ্য ভার্জ। এতে বলা হয়েছে, চলতি বছর পিক্সেল-১০ এর আরও তিনটি ধরন বাজারে আসতে পারে। এগুলো হলো পিক্সেল-১০ প্রো, পিক্সেল-১০ প্রো এক্সএল এবং পিক্সেল-১০ প্রো ফোল্ড।সব মডেলই গুগলের নতুন টেনসর জি-৫ চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে। এই চিপের সঙ্গে একটি কাস্টম ইমেজ সিগন্যাল প্রসেসর (আইএসপি) যুক্ত থাকতে পারে, যা ছবি ও ভিডিওর মান আরও উন্নত করবে।ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে ফোনের ক্যামেরা নিয়ে। বলা হচ্ছে, পিক্সেল-১০ ও পিক্সেল-১০ প্রো ফোল্ড ভ্যারিয়েন্টে থাকবে পিক্সেল ৯-এ ব্যবহৃত আল্ট্রা ওয়াইড সেন্সর। থাকতে পারে টেলিফটো পেরিস্কোপ লেন্স। চারটি মডেলই কিউআই-২ ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সমর্থন করবে বলে ধারণা করা হচ্ছে।পিক্সেল-১০ এর রঙ হবে রয়াল ব্লু। আরও থাকবে হলুদ, হালকা বেগুনি ও গাঢ় ধূসর। হিন্দুস্থান টাইমস জানিয়েছে, ধারণা করা হচ্ছে ভারতের বাজারে পিক্সেল-১০ এর দাম ৭৫ হাজার থেকে ৮০ হাজার রুপির মধ্যে থাকতে পারে। যুক্তরাষ্ট্রে ১২৮ জিবি স্টোরেজের দাম ৭৯৯ ও ২৫৬ জিবির দাম হতে পারে ৮৯৯ মার্কিন ডলার।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত পাকিস্তান-আফগানিস্তানের
যুদ্ধবিরতি বজায় রাখার সিদ্ধান্ত পাকিস্তান-আফগানিস্তানের

তুরস্কে পাঁচ দিনের আলোচনার পর পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের Read more

স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড
স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

উয়েফা নারী ইউরোতে নাটকীয়তায় ভরা ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষ হয় ১-১ Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বরিশালের গৌরনদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (২৮ মে) সকালে র‌্যালী Read more

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার
বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বেলাল গ্রেপ্তার

বগুড়ায় শেরপুরে বিস্ফোরক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর উপজেলার ফুলবাড়ী Read more

গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার
গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এর আওতায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন