নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল ওহাব আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উদবাড়িয়া তালবাড়ি এলাকার এলপিজি গ্যাস পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব পাবনা জেলার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের মৃত আবসার আলীর ছেলে।স্থানীয়রা জানান, আজ সন্ধ্যার দিকে আব্দুল ওহাব তার মোটরসাইকেলে করে গুরুদাসপুর থেকে নিজ বাড়ি চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার উদবাড়িয়া তালবাড়ি এলাকার এলপিজি গ্যাস পাম্পের নিকট পৌঁছালে একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেইসঙ্গে ধাক্কা দেওয়া ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি
শায়েস্তাগঞ্জ কামারদের ব্যস্ততা বাড়লেও নেই কেনাবেচা মুখের হাসি

কোরবানি ঈদকে সামনে রেখে টুং টাং শব্দে ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কামাররা। চলছে হাঁপর টানা, পুড়ছে কয়লা, Read more

শিরার রোগে ভুগছেন ট্রাম্প
শিরার রোগে ভুগছেন ট্রাম্প

কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া গুজবের জেরে ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হোয়াইট হাউস জানিয়েছে, এক ধরনের শিরার সমস্যায় ভুগছেন মার্কিন Read more

কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান

তুরস্কের অনুরোধে আবারও আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এরআগের টানা চারদিন আলোচনা হওয়ার পর এটি ব্যর্থ হলে আফগানিস্তানকে বিভিন্ন Read more

নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার
নিখোঁজের ৫ দিন পর ঘাটাইলে কলেজ নৈশ প্রহরীর লাশ উদ্ধার

নিখোঁজের ৫ দিন পর টাঙ্গাইলের ঘাটাইলের জিবিজি সরকারি কলেজের ইউসুফ আলী নামের এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার Read more

দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০
দামেস্কে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ২০

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন