শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ সদস্য পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নকলা সরকারি হাজি জালমামুদ কলেজ রোডের স্থানীয় একটি বাড়ির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।পদত্যাগকারীদের মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সদস্য রয়েছেন। তারা হলেন- যুগ্ম সমন্বয়কারী মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। সদস্যরা হলেন, দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য, অনাদর্শিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ব্যক্তি। এ অবস্থায় আত্ম-বিশ্লেষণের পর আমরা স্বেচ্ছায় ও সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।এ বিষয়ে পদত্যাগকারী যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘নকলায় যে কমিটি দেওয়া হয়েছে, সেখানে প্রধান সমন্বয়কারীকে নিয়ে নানা অভিযোগ আছে। এছাড়া এনসিপির ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করা হয়নি। তাই এ কমিটি থেকে আমরা ১৫ জন পদত্যাগ করেছি। এসব পদত্যাগপত্র এনসিপির কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে।’জানতে চাইলে এনসিপির শেরপুর জেলা কমিটির ১ নম্বর সমন্বয়কারী আলমগীর কবির বলেন, ‘পদত্যাগের বিষয়টি ফেসবুকে দেখেছি। এ নিয়ে বিভাগীয় কমিটির সঙ্গেও কথা হয়েছে। আমরা জেলা কমিটি এ বিষয়ে বসব। এরপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’উল্লেখ্য, গত ১০ আগস্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সাক্ষর করা বিজ্ঞপ্তিতে নকলার হুমায়ুন কবিরকে প্রধান সমন্বয়কারী করে ৩২ সদস্যবিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ, আটক ২
কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ, আটক ২

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৬টি ট্রলি জব্দ ও ২ জনকে Read more

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!
৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে ইংরেজিতে ফেল!

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য দেলোয়ার হোসেন দুলু ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ Read more

কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ৭ ঘণ্টায় আসামি গ্রেফতার
কিশোরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, ৭ ঘণ্টায় আসামি গ্রেফতার

কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি সাব্বির হোসেনের ওপর হামলার ঘটনায় প্রধান হামলাকারী গ্রেফতার হয়েছে।ঘটনার Read more

মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা
মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শুত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে?  এ কেমন শুত্রুতা? ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির Read more

বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা
বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দেশের গণতন্ত্র আর কখনো হুমকির Read more

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক
ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে নতুন রাজনৈতিক দল গঠন করলেন ইলন মাস্ক

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন