চলতি দলবদলের বাজারে সবচেয়ে আলোচিত নাম আলেক্সান্ডার ইসাক। পর্তুগিজ তারকা দিয়েগো জোতার মৃত্যুর পর নিজেদের আক্রমণভাগকে শক্তিশালী করতে নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ এই সুইডিশ স্ট্রাইকারই ছিল লিভারপুলের প্রথম পছন্দ। ইসাককে দলে ভেড়াতে বড় অংকের প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছে নিউক্যাসল। বিভিন্ন ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যমের তথ্য মতে, ইসাকে দলে পেতে ১১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে লিভারপুল। এখানেই শেষ নয়! ইসাকের ট্রান্সফার সফল হলে অ্যাড-অনস হিসেবে আরও বেশি অর্থ লাভের সুযোগ ছিল নিউক্যাসলের কাছে। তবে ম্যাগপাইরা লিভারপুলের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। সুইডিশ স্ট্রাইকারের জন্য তাদের চাওয়া ১৩০ মিলিয়ন পাউন্ড। এদিকে যাকে নিয়ে এতো কিছু সেই ইসাকই চাইছেন লিভারপুলে যোগ দিতে। প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হয়ে গেলেও এখনও নিউক্যাসলের অনুশীলনে যোগ দেননি তিনি। ফলে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। গত শনিবার (১৬ আগস্ট) অ্যাস্টন ভিলার বিপক্ষে নিউক্যাসলের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচে অংশ নেননি তিনি। তাছাড়া সম্প্রতি নাছোড়বান্দা ইসাক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ‘পুনরায় দলে ফেরার কোনো ইচ্ছা নেই’। এবার এক বিবৃতিতে নিউক্যাসল তাদের প্রতিজ্ঞা ভেঙেছে বলে দাবি করেছে ২৫ বছর বয়সী এই সুইডিশ ফরোয়ার্ড।  মঙ্গলবার (১৯ আগস্ট) পিএফএ প্রিমিয়ার লিগ টিম অব দ্য সিজনের তালিকা প্রকাশ করেছে। যেখানে স্বাভাবিভাবেই জায়গা হয়েছে ইসাকের। এই স্বীকৃতির কয়েক মিনিট পরেই এই সুইডিশ স্টড়াইকার কড়া ভাষায় এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি লেখেন, ‘যখন প্রতিশ্রুতি ভঙ্গ হয় এবং বিশ্বাস নষ্ট হয়, তখন সম্পর্ক আর চলতে পারে না। পিএফএ প্রিমিয়ার লিগ টিম অব দ্য সিজনে জায়গা পাওয়ায় আমি গর্বিত, কারণ এটি এসেছে আমার সতীর্থদের ভোটে। প্রথমেই আমি আমার সতীর্থদের এবং নিউক্যাসল ইউনাইটেডের সবার প্রতি কৃতজ্ঞ, যারা এ যাত্রায় আমাকে সমর্থন দিয়েছেন।’ইসাক আরও লিখেছেন, ‘আমি আজকের অনুষ্ঠানে নেই। যা কিছু চলছে, তাতে উপস্থিত হওয়া সঠিক মনে হয়নি। অনেক দিন আমি চুপ থেকেছি, যখন অন্যরা কথা বলেছে। সেই নীরবতা মানুষকে তাদের নিজেদের গল্প চালানোর সুযোগ দিয়েছে, যদিও তারা জানত এর ভেতরে যা সত্যিই বলা হয়েছিল এবং গোপনে যা মেনে নেওয়া হয়েছিল, তার প্রতিফলন নয়। বাস্তবতা হলো, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং ক্লাব দীর্ঘদিন ধরে আমার অবস্থান জানে। এখন যেভাবে বিষয়গুলোকে নতুন করে তুলে ধরা হচ্ছে, তা বিভ্রান্তিকর। যখন প্রতিশ্রুতি ভঙ্গ হয় এবং বিশ্বাস নষ্ট হয়, তখন সম্পর্ক আর চলতে পারে না। এটাই এখন আমার অবস্থান এবং পরিবর্তন সবার জন্যই ভালো, শুধু আমার জন্য এমনও নয়।’এদিকে ইসাকের এমন বিবৃতির পর চুপ করে বসে থাকেনি নিউক্যাসলও। তারাও স্পষ্ট জানিয়ে দিয়েছে ইসাক গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ছাড়তে পারবেন এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক পাল্টা বিবৃতিতে তারা জানায়, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে অ্যালেক্স (ইসাক) এখনও আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ এবং নিউক্যাসল ইউনাইটেড কর্তৃপক্ষের পক্ষ থেকে কখনোই এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি যে তিনি এই গ্রীষ্মে ক্লাব ছাড়তে পারবেন।’বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা আমাদের সেরা খেলোয়াড়দের ধরে রাখতে চাই, তবে একই সঙ্গে এটাও বুঝি যে খেলোয়াড়দের নিজেদের ইচ্ছা থাকে এবং আমরা তাদের মতামতকে গুরুত্ব দিই।’নিউক্যাসল সেরা খেলোয়াড়দের ধরে রাখতে চাই এভং তাদের মতামতকে গুরুত্ব দেয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘নিউক্যাসল ইউনাইটেড, দল ও আমাদের সমর্থকদের সেরা স্বার্থের কথাই আমাদের প্রতিটি সিদ্ধান্তে প্রধান বিবেচনা। আর আমরা পরিষ্কার জানিয়েছি যে এই গ্রীষ্মে বিক্রির শর্তগুলো পূরণ হয়নি। আমরা মনে করি না যে এই শর্তগুলো পূরণ হওয়ার সম্ভাবনা আছে।’ইসাক অনুশীলনে ফিরলে তাকে স্বাগত জানানোর কথা জানিয়েছে ক্লাবটি, ‘এটি এক গর্বিত ফুটবল ক্লাব, যার ঐতিহ্য সমৃদ্ধ, এবং আমরা সবসময় আমাদের পারিবারিক আবহ ধরে রাখতে সচেষ্ট। অ্যালেক্স আমাদের পরিবারেরই অংশ, এবং তিনি যখন সতীর্থদের সঙ্গে আবার যোগ দিতে প্রস্তুত হবেন, তখন তাকে স্বাগত জানানো হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলোচনার আড়ালে যুদ্ধের ছক কষছে যুক্তরাষ্ট্র!
আলোচনার আড়ালে যুদ্ধের ছক কষছে যুক্তরাষ্ট্র!

ইরান-ইসরায়েল টানা ১২ দিনের সংঘাতের ধাক্কা এখনো পুরোপুরি না কাটতেই নতুন করে উত্তেজনার আঁচ মিলেছে তেহরান থেকে। দেশটির এক ঊর্ধ্বতন Read more

হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া
হাসনাতের ওপর হামলার ঘটনায় পিনাকীর তীব্র প্রতিক্রিয়া

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন Read more

জ্বরে আক্রান্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা
জ্বরে আক্রান্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা

সুনামগঞ্জের তাহিরপুরে রাজাই সীমান্ত গ্রামে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার (২২ মার্চ) বিকাল ৩টার দিকে বসতঘরে ঢুকে জ্বরে আক্রান্ত ঘুমন্ত অবস্থায় Read more

এবার নতুন পরিচয়ে সৃজিত
এবার নতুন পরিচয়ে সৃজিত

বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। রাজশাহী মুখোমুখি হবে রংপুরের। দিনের আরেক ম্যাচে খেলবে ঢাকা ও নোয়াখালী। এছাড়া বিগ ব্যাশ লিগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন