সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে বিআইডব্লিউটিএ।বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি। ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান ও কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড শেখ আব্দুল্লাহ আল মামুন অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। জানা যায়, কেরানীগঞ্জ দক্ষিণ থানার হাসনাবাদ, দোলেশ্বর ও কাটুরাইলে অভিযান পরিচালনা করবে বিআইডব্লিউটিএ। সরেজমিন দেখা যায়, নদীর সীমানা পেরিয়ে এক থেকে দেড় একর জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন দখলকারীরা। এরই অংশ হিসেবে কাটুরাইল নদীর জায়গা দখল করে বানানো সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়িতে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা আরও জানান, সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় উপস্থিত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ওসমান হাদির জানাজায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০ Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় ১ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (১৭ Read more

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া
সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল বুলগেরিয়া

দুর্নীতি দমনে ব্যর্থতার দায়ে বুলগেরিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) দেশটিতে সরকারবিরোধী ওই বিক্ষোভ Read more

ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল, ফি ৩০০ টাকা
ডাকসুর মনোনয়নপত্র বিতরণ শুরু কাল, ফি ৩০০ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মনোনয়নপত্র আগামীকাল থেকে সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।সোমবার (১১ Read more

মিয়ানমারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান
মিয়ানমারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

মিয়ানমারে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। সোমবার (২৭ অক্টোবর) আসিয়ান জোটের কূটনৈতিক সূত্রের বরাত Read more

শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ মাটে নামবে বাংলাদেশ। এর আগে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন