বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে আটক থাকা অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গুলশান থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।বুধবার (২০ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম গত ১২ আগস্ট সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী।ওইদিন জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজের বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা করেন।গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করেন। পরে হেফাজতে নিয়ে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করে পুলিশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল
নীলফামারীতে হবে চীনের এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল

উত্তরের জেলা নীলফামারীতে চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক Read more

সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত
সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় ১২০ কিলোমিটার সমুদ্রসৈকত

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত। প্রতিদিন হাজারো মানুষ ভিড় করেন। কিন্তু সন্ধ্যা নামলেই এই সৈকতজুড়ে নামে অন্ধকার। কলাতলী, সুগন্ধা, লাবণী, শৈবাল- Read more

গাইড হয়ে হজ পালনের সুযোগ
গাইড হয়ে হজ পালনের সুযোগ

২০২৬ সালে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ গাইড হতে প্রার্থীকে ন্যূনতম একবার Read more

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প
গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় দ্রুতই একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন