গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৩), নিহত আনোয়ার হোসেনের স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছর বয়সী কন্যা সন্তান আন্নি খাতুন।নিহতের চাচা মেহের আলী জানান, ‘আমার ভাতিজা আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল গ্রুপে চাকরি করতো। স্ত্রী ও সন্তানকে নিয়ে শশুড় বাড়ি ঢাকার আশুলিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সকালে ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশ্যে অটোরিকশায় রওনা হয়। সকাল আনুমানিক ১০টার দিকে গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশন এর উত্তরে পৌঁছলে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। আহত অবস্থায় আনোয়ার ও আঁখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের দুজনেরও মৃত্যু হয়। নিহত তিনজনের মরদেহ বর্তমানে ঢাকার আশুলিয়ায় ভাতিজার শশুড় বাড়িতে রাখা হয়েছে। সেখানে জানাযা শেষে রাতেই তাদের গ্রামের বাড়ি গুরুদাসপুরের উদ্দেশ্যে রওনা হবে।বাসন থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানিয়েছেন, ‘দুর্ঘটনায় কবলিত অটোরিকশা এবং কাভার্ড ভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল
রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কার্নিভ্যাল-২০২৫। আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত Read more

দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা
দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেফতার আ. লীগ নেতা

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পথে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মিরসরাই Read more

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার
যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনকারী প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব জানায়, গ্রেপ্তার রহিমের সঙ্গে ভিকটিম (২০) Read more

পাবনায় নকল ইনজেকশনে কলেজছাত্রী মৃত্যুর অভিযোগ
পাবনায় নকল ইনজেকশনে কলেজছাত্রী মৃত্যুর অভিযোগ

পাবনার সাঁথিয়া উপজেলায় নকল ইনজেকশন পুশ করার পর রিপা খাতুন (২৩) নামের এক কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বুধবার (২১ মে) Read more

সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি
সৌদিতে হজের জন্য পৌঁছেছেন ৮ লাখের বেশি মুসল্লি

পবিত্র হজ পালন করতে সারা সারা বিশ্ব থেকে ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। আগামী মাসে অনুষ্ঠিত Read more

১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা
১০ লাখ টাকায় বিক্রি হলো মাইকেল জ্যাকসনের মোজা

তারকাদের ব্যবহৃত জিনিস সংগ্রহে রাখার প্রতি মানুষের আগ্রহ নতুন কিছু নয়। আর যদি সেটি হয় পপসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন