গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে বন্দি সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় তিনি মাস্ক পরা ছিলেন। নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর শেষে পুনরায় তাকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়া হয়েছে। কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার কাওয়ালীন নাহার জানান, জেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শে ডা. দীপু মনিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখাতে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে কড়া নিরাপত্তায় ফের তাকে কারাগারে আনা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট দীপু মনিকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮
রাজধানীর শ্যামপুরে স্টিল মিলের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৮

রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে ব্রয়লকর বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি Read more

পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত
পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত

গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা
জাকসু নির্বাচনে শিক্ষিকার মৃত্যু নিয়ে জামায়াত আমিরের বার্তা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্বপালনকালে জান্নাতুল ফেরদৌস নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের Read more

সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী
সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন ৪৯ শিক্ষার্থী

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে চলতি বছরে ৪৯ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫-২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন