টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুরে নিষিদ্ধ চায়না জালের গোডাউনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে এ অভিযানে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ানো হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।এতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন।অভিযানের সময় বিভিন্ন গোডাউনের ভিতরে গাদাগাদি করে রাখা প্রায় ১২ হাজার মিটার চায়না দুয়ারী জাল ও প্রায় ৩ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।ইউএনও মো. খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী উপজেলার হামিদপুর, উত্তর বেতডোবা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সরকার নিষিদ্ধ ঘোষিত এ ধরনের জাল ব্যবহার করলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ‘কালিহাতীতে এত বিপুল পরিমাণ জাল জব্দের ঘটনা এবারই প্রথম।’তিনি আরও জানান, পরে জব্দকৃত জালগুলো কালিহাতীর পুরাতন থানা ঘাট এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
কাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। এটি রাজধানীর Read more

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।কমানোর ঘোষণা দেওয়ার দুইদিন পর আজ সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

মার্কিন ঘাঁটিতে হামলাকে ‘অযৌক্তিক’ বলে সৌদির কড়া বিবৃতি
মার্কিন ঘাঁটিতে হামলাকে ‘অযৌক্তিক’ বলে সৌদির কড়া বিবৃতি

কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়েছে, Read more

কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান
কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

কাতারের মধ্যস্থতায় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার (১০ অক্টোবর) ভোরে এক বিবৃতিতে এ তথ্য Read more

মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম
মাফিয়াতন্ত্র-গডফাদারতন্ত্রের অবসান চাই: কক্সবাজারে নাহিদ ইসলাম

‘স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র- সবকিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে’- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ Read more

বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর
বগুড়ায় ট্রেন দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন