কিশোরগঞ্জের ভৈরবে ভবঘুরে অজ্ঞাত (৬০) ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোণা জেলার মদন থানার জয়পাশা গ্রামের রইছ মিয়ার ছেলে সম্রাট ওরফে রাসেল মিয়া (২৫) ও তার স্ত্রী মারিয়া বেগম (১৯)। মারিয়া বেগম কিশোরগঞ্জ জেলার ইটনা বিষ্টপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।স্থানীয়রা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তি ও গ্রেপ্তারকৃতরা ভৈরব রেলওয়ে এলাকায় প্ল্যাটফর্মে রাত্রী যাপন করে। তারা তিনজনই মাদকাসক্ত। মানুষের কাছ থেকে ভিক্ষা ভিত্তি করে চলাফেরা করে। বিকাল ৩টায় রেলওয়ে স্টেশন এলাকায় তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় তারা মারামারিও করে। ঝগড়ার এক ফাঁকে মারিয়া বেগমের হাতে থাকা কেচি দিয়ে অজ্ঞাত ব্যক্তিটিকে বুকে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয়রা উদ্ধার করে অজ্ঞাত ব্যক্তিটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মেহেদি হাসান বলেন, অজ্ঞাত এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় কিছু লোক হাসপাতালে রেখে চলে যায়। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিই। পরবর্তীতে হাসপাতালে বেডে কিছুক্ষণ শুয়ে থাকে। প্রথমে আমরা ভেবেছিলাম ঘুমিয়ে আছে, পরে দেখা যায় তিনি মৃত্যুবরণ করেছেন। তৎক্ষণাৎ বিষয়টি থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জানতে পারি ঝগড়ার এক ফাঁকে অজ্ঞাত ব্যক্তিটিকে মারিয়া নামে এ নারী কেচি দিয়ে আঘাত করে। সাথে তার স্বামীও মারধর করে। এ ঘটনায় স্বামী ও স্ত্রী দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার
মেঘনায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার

কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ টিটু মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে Read more

‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা
‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও তীব্র নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে Read more

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ বৈঠক
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ বৈঠক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার Read more

শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা
শেখ হাসিনা-জয়-পুতুলের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের পৃথক ৬টি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের ৭ সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে Read more

দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা
দেবদারু ও কাঁঠাল গাছে চড়ুই পাখির মেলা

পড়ন্ত বিকেল, এই বুঝি সন্ধ্যা নেমে এলো। হাসপাতালে আহত রোগীর স্বজনেরা কেউ কাঁদছেন ও কেউ হাসছেন। স্বজন অসুস্থতার কারণে কেউ Read more

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন
মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মোদিকে ফোন করে উষ্ণ অভিনন্দন জানান তিনি। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন