বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হয়েছেন।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১ টার দিকে মেহেন্দিগঞ্জে সদর ইউনিয়নের চরহোগলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত দুই শিশুরা হলেন- চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের কন্যা শিশু মোসা. আলিয়া সাড়ে ৪ বছর এবং আয়সা সাড়ে ৩ বছর। তাদের মৃত্যুতে পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুর্ঘটনার দিন দুই শিশু বসত ঘরের সামনের উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণের মধ্যে তারা পুকুরপাড়ে চলে যায়। মা মোসা. মুন্নি বেগম তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজিতে পুকুরে গিয়ে দেখতে পান, দুই সন্তান পানিতে ভেসে রয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে শিশুদের পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, যেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে নিহত শিশুদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের কারো কাছ থেকে অভিযোগ পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে হুমকি বিএনপি নেতার, কলরেকর্ড ভাইরাল

ফরিদপুর–২ (নগরকান্দা–সালথা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী ওরফে ধলা হুজুরের গাড়ি জ্বালিয়ে দেওয়ার Read more

ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫
ভৈরবে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২৫

কিশোরগঞ্জের ভৈরব ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে বাড়ি-ঘর ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। খবর Read more

মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১
মৌলভীবাজারে ১১০০ টাকার জন্য ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ১

মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়েজুল রহমান রুবেল হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জুয়েল মিয়া (২২) Read more

শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব
শেষ মুহূর্তে স্থগিত হলো ফরিদপুরের ঘুড়ি উৎসব

ফরিদপুরে বহুল জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবটি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও Read more

যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান
যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করেছে ইরান

ইসরায়েলের সঙ্গে গত মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইরান। রোববার ইরানের সামরিক বাহিনীর নিয়মিত Read more

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ৬ সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও এক ডজন মামলার আসামি সাহেব আলীর ঘনিষ্ঠ ৬ সহযোগীকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন